• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

কুয়ালালামপুরের মিনি ঢাকায় ৩৬৪ বাংলাদেশিসহ ৪৭২জন আটক

মালয়েশিয়া থেকে নিজস্ব প্রতিনিধি
আপডেট : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬

কুয়ালালামপুরের মিনি ঢাকায় ৩৬৪ বাংলাদেশিসহ ৪৭২জন আটক।রাজধানী কুয়ালালামপুরের বাংলাদেশী অধ্যুসিত এলাকা কোতারায়ায় আজ (১৩ সেপ্টেম্বর) বড় পরিসরে ‌”অপস মেগা” অভিযান চালিয়ে ৩৬৪ জন বাংলাদেশীসহ ৪৭২জন অবৈধ অভিবাসীকে আটক করেছে মালয়েশিয়া ইমিগ্রেশন। এ সময় মোট ২,৫০০ জনের কাগজপত্র যাছাই বাছাই করা হয়। অভিযানটি সরাসরি নেতৃত্ব দেন কুয়ালা লামপুর ফেডারেল টেরিটরি ইমিগ্রেশনের পরিচালক দাতুক হামশা বিন ইনজাউ।

সকাল ১১টায় শুরু হওয়া মিনি ঢাকা খ্যাত এলাকায় অভিযানে মূলত বিদেশিদের দ্বারা পরিচালিত এবং বিদেশি কর্মীনিয়োগ কারী ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে লক্ষ্য করে এই অভিযান চালানো হয়।

অভিযানে মোট ৩৩৭ জন আইনশৃঙ্খলা ও সংশ্লিষ্ট সংস্থার কর্মকর্তা অংশ নেন। এর মধ্যে ২১৮ জন ইমিগ্রেশন কর্মকর্তা এবং ১১৯ জন বিভিন্ন সরকারি সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অংশগ্রহণকারী সংস্থাগুলোর মধ্যে ছিল মালয়েশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় (KKM), জাতীয় নিবন্ধন বিভাগ (JPN), অভ্যন্তরীণ বাণিজ্য ও জীবনযাত্রার ব্যয় মন্ত্রণালয় (KPDN), কোম্পানি কমিশন অব মালয়েশিয়া (SSM), ফায়ার অ্যান্ড রেসকিউ বিভাগ (JBPM) এবং কুয়ালালামপুর সিটি হল (DBKL)।

আটককৃত ৪৭২জন অবৈধ অভিবাসীর মধ্যে বাংলাদেশী ৩৬৪ জন, মিয়ানমারের ৫৭ জন, ফিলিপাইনের ১৮ জন, নেপালের ৮ জন, পাকিস্তানের ৭ জন, ইন্দোনেশিয়ার ৭ জন, ভারতের ৬ জন, চীনের ৩ জন, জিম্বাবুয়ের ১ জন ও সৌদি আরবের ১ জন নাগরিক রয়েছেন। আটকৃতদের বয়স ১৮ থেকে ৬২ বছর। এর মধ্যে ৪৩৯ জন পুরুষ এবং ৩৩ জন প্রবাসী নারী।

আটক ব্যক্তিদের পরবর্তী তদন্ত ও আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কুয়ালালামপুরের বুকিত জলিল ইমিগ্রেশন ডিটেনশন ডিপোতে নেওয়া হয়েছে।

মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ হুশিয়ারী করে বলেছেন, অবৈধ অভিবাসীদের (PATI) বিরুদ্ধে এ ধরনের অভিযানে কোনো আপস করা হবে না। অভিযান ধারাবাহিকভাবে চলবে। একই সঙ্গে অবৈধ বিদেশি কর্মীদের আশ্রয় দেওয়া বা কাজে নিয়োগ করা নিয়োগকর্তা, ব্যবসাপ্রতিষ্ঠানের মালিক এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

Economist/18September/ZI/Malaysia


আরো বিভন্ন ধরণের নিউজ