• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

গ্রিস যুক্তরাষ্ট্রের কাছ থেকে ৪ বিলিয়ন ডলার পর্যন্ত মূল্যের অস্ত্র কেনার চুক্তিতে সম্মত হয়েছে

Online Desk at Athens office
আপডেট : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
Screenshot

গ্রিস যুক্তরাষ্ট্রের কাছ থেকে ৪ বিলিয়ন ডলার পর্যন্ত মূল্যের অস্ত্র কেনার চুক্তিতে সম্মত হয়েছে।এথেন্স, ৮ অক্টোবর (রয়টার্স) — গ্রিস তার আরও কিছু এফ-১৬ যুদ্ধবিমানের আধুনিকায়ন এবং যুক্তরাষ্ট্রের কাছ থেকে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র কেনার জন্য সর্বোচ্চ ৪ বিলিয়ন ডলার ব্যয়ের বিষয়ে সম্মত হয়েছে। বৃহস্প তিবার রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন দেশটির দুইজন জ্যেষ্ঠ কর্মকর্তা। এর এক দিন আগে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও গ্রিস সফর করেন।

গ্রিস ইতোমধ্যে ২০৩৬ সাল পর্যন্ত প্রায় ২৮ বিলিয়ন ইউরো ব্যয়ের পরিকল্পনা করেছে। এই অর্থ দিয়ে যুক্তরাষ্ট্রে তৈরি এফ-৩৫ যুদ্ধ বিমান ও হেলিকপ্টার কেনা এবং ইসরায়েলি অস্ত্র ব্যবহার করে ‘অ্যাকিলিস শিল্ড’ নামে একটি বহুমাত্রিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও বিমান প্রতিরক্ষাব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।

গ্রিসের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা রয়টার্সকে বলেন, “এই চুক্তিতে এফ-১৬ ভাইপার ও এফ-৩৫ যুদ্ধবিমান এবং ব্ল্যাক হক হেলিকপ্টারের জন্য নতুন অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ও বোমা কেনার বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে। পাশাপাশি পুরোনো এফ-১৬ যুদ্ধবিমানগুলোকে ভাইপার সংস্করণে উন্নীত করার বিষয়টিও রয়েছে।”

ওই কর্মকর্তা আরও জানান, অধিকাংশ অস্ত্র ও সামরিক সরঞ্জাম কেনার বিষয়টি সরকারের বহু বছর মেয়াদি প্রতিরক্ষা পরিকল্পনার অন্তর্ভুক্ত রয়েছে। ফলে এসব কেনাকাটার কারণে দেশের আর্থিক ব্যবস্থার ওপর অতিরিক্ত চাপ পড়বে না।

গ্রিসের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তাও এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, কয়েক বছর ধরে ধাপে ধাপে এই ব্যয় করা হবে।

বুধবার এথেন্সে রুবিও বলেন, সন্ত্রাসবাদ মোকাবিলায় তথ্য আদান-প্রদানের জন্য দুই ন্যাটো মিত্রদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোর মধ্যে একটি যৌথ নিরাপত্তা পরিকল্পনায় দুই দেশ সম্মত হয়েছে।

২০২৪ সালে গ্রিস যুক্তরাষ্ট্রের কাছ থেকে ২০টি লকহিড মার্টিনের তৈরি এফ-৩৫ যুদ্ধবিমান এবং সিকোরস্কির তৈরি ৩৫টি ইউএইচ-৬০এম ব্ল্যাক হক হেলিকপ্টার কেনার সিদ্ধান্ত নেয়।

এ ছাড়া দেশটি প্রায় ৮২টি এফ-১৬ যুদ্ধবিমানকে ভাইপার সংস্করণে উন্নীত করার কাজ করছে। আরও ৩৭টি ব্লক-৫০ সংস্করণের এফ-১৬ যুদ্ধবিমান আধুনিকায়নের পরিকল্পনাও রয়েছে, যার ব্যয় প্রায় ১ বিলিয়ন ডলার।

২০০৯ থেকে ২০১৮ সালের ঋণসংকট কাটিয়ে ওঠার পর গ্রিস তার সশস্ত্র বাহিনীকে আধুনিকায়নের যে উদ্যোগ নিয়েছে, নতুন এই পদক্ষেপ তারই অংশ। ওই ঋণসংকটের কারণে দেশটিকে বহু বছর ধরে কঠোর কৃচ্ছ্রসাধনমূলক অর্থনৈতিক নীতি অনুসরণ করতে হয়েছিল।

গ্রিস তার মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রায় ৩.৫ শতাংশ প্রতিরক্ষা খাতে ব্যয় করে। ন্যাটোর অনেক সদস্যদেশের তুলনায় এই হার বেশি। এর অন্যতম কারণ হলো তুরস্কের সঙ্গে দেশটির দীর্ঘদিনের বিরোধ।

Economist/9October/ZI/gr


আরো বিভন্ন ধরণের নিউজ