• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

সংযুক্ত আরব আমিরাতের দুই বাংলাদেশি শিক্ষাপ্রতিষ্ঠানে এইচএসসি ২০২৬-এর ঈর্ষণীয় সাফল্য

মোশাররফ হোসেন , সংযুক্ত আরব আমিরাত
আপডেট : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬

সংযুক্ত আরব আমিরাতের দুই বাংলাদেশি শিক্ষাপ্রতিষ্ঠানে এইচএসসি ২০২৬-এর ঈর্ষণীয় সাফল্য।সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত বাংলাদেশি শিক্ষাপ্রতিষ্ঠান রাস আল খাইমাহর বাংলাদেশ ইংলিশ প্রাইভেট স্কুল অ্যান্ড কলেজ এবং আবুধাবির শায়খ খলিফা বিন জায়েদ বাংলাদেশ ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজ ২০২৬ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষায় (এইচএসসি) অসাধারণ ও গৌরবোজ্জ্বল সাফল্য অর্জন করেছে। ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এই পরীক্ষায় শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দের নিরলস প্রচেষ্টায় এক নতুন মাইলফলক রচিত হয়েছে।

রাস আল খাইমাহর বাংলাদেশ ইংলিশ প্রাইভেট স্কুল অ্যান্ড কলেজ থেকে এ বছর মোট ১৮ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে, যার মধ্যে ১৬ জন শিক্ষার্থী কৃতকার্য হয়েছে। এই প্রতিষ্ঠানে সামগ্রিক পাসের হার ৮৮.৮৯% এবং মোট ৬ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করার গৌরব অর্জন করেছে।

বিভাগভিত্তিক বিশ্লেষেণে দেখা যায়, ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ৩ জন এবং বিজ্ঞান বিভাগ থেকে ৩ জন শিক্ষার্থী সর্বোচ্চ জিপিএ-৫ অর্জন করেছে। অন্যদিকে, আবুধাবির শায়খ খলিফা বিন জায়েদ বাংলাদেশ ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজে শতভাগ পাসের অনন্য রেকর্ড সৃষ্টি হয়েছে। এই স্কুল থেকে ১৫ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে ১৫ জনই পাস করেছে, অর্থাৎ পাসের হার শতভাগ। আবুধাবি শাখার ফলাফলে ১১ জন শিক্ষার্থী ‘এ’ গ্রেড, ৩ জন ‘এ-’ গ্রেড এবং ১ জন ‘বি’ গ্রেড অর্জন করেছে।

এই দুই প্রতিষ্ঠানের এমন অভূতপূর্ব সাফল্যের পেছনে রয়েছে শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দের অক্লান্ত পরিশ্রম এবং ঐকান্তিক প্রচেষ্টা। সম্মানিত শিক্ষকবৃন্দের নিবেদিত প্রাণ পাঠদান, নিয়মিত মূল্যায়ন এবং সঠিক দিকনির্দেশনা শিক্ষার্থীদের কাঙ্ক্ষিত ফলাফল অর্জনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে। পাশাপাশি, শিক্ষার্থীদের কঠোর অধ্যবসায় ও লক্ষ্য অর্জনে অবিচল মানসিকতা এই সাফল্যকে আরও অর্থবহ করে তুলেছে।

উভয় শিক্ষাপ্রতিষ্ঠানের এই গৌরবময় ফলাফল কেবল পরীক্ষার্থীদের ব্যক্তিগত সাফল্য নয়, বরং প্রবাসে বাংলাদেশি শিক্ষার মানোন্নয়ন ও অগ্রযাত্রার একটি উজ্জ্বল নিদর্শন। কৃতী শিক্ষার্থীদের এই সাফল্যে উদ্বুদ্ধ হয়ে উভয় প্রতিষ্ঠানের পক্ষ থেকে উত্তীর্ণ সকল শিক্ষার্থীকে আন্তরিক অভিনন্দন জানানো হয়েছে। শিক্ষক ও শিক্ষার্থীদের এই সম্মিলিত প্রচেষ্টা এবং শিক্ষার গুণগত ধারাবাহিকতা বজায় থাকলে আগামী দিনে এই প্রতিষ্ঠানগুলো আরও বড় সাফল্য অর্জন করতে সক্ষম হবে বলে আশা করা যায়।

Economist/3Novemer/ZI/uae


আরো বিভন্ন ধরণের নিউজ