• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

আওয়ামী লীগ মানেই উন্নয়ন : মোতাহার হোসেন এমপি

মিজানুর রহমান লালমনিরহাট প্রতিনিধি
আপডেট : শনিবার, ২৬ ডিসেম্বর, ২০২০

আওয়ামী লীগ মানেই উন্নয়ন : এমপি মোতাহার হোসেন

ললমনিরহাট-১ আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন এমপি বলেছেন, আওয়ামী লীগ মানেই উন্নয়ন, দেশ এগিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা চান গ্রাম হবে শহর। সেই লক্ষ্যে উন্নয়ন পরিকল্পনা তৈরি করতে হবে। যাতে গ্রামের মানুষও শহরের মানুষের মতো সব সুয়োগ-সুবিধা ভোগ করতে পারে। কোনো লুটপাটের প্রকল্প দাখিল করবেন না।

শনিবার (২৬ ডিসেম্বর) উপজেলার সানিয়াজান ইউনিয়ন পরিষদে ‘আইএসপিপি-যত্ন’ প্রকল্পের আওতায় ১০৬৯ জন উপকারভোগী মায়ের মাঝে যত্ন ভাতার নগদ ৯১ লাখ টাকা প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সামিউল আমিন, হাতীবান্ধা উপজেলা পরিষদ চেয়ারম্যান মশিউর রহমান মামুন, প্রকল্প পরিচালক ও অতিরিক্ত সচিব কাবেদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ সভাপতি লিয়াকত হোসেন বাচ্চু, হাতীবান্ধা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রংপুর বিভাগের শ্রেষ্ঠ বিদ্যোৎসাহী সমাজকর্মী মাহমুদুল হাসান সোহাগ, সানিয়াজান ইউপি চেয়ারম্যান আব্দুল গফুর, বড়খাতা ইউনিয়ন যুবলীগ সহ-সভাপতি মিলন সরকার প্রমুখ।
বিডিনিউজ ইউরোপ /২৬ ডিসেম্বর / জই


আরো বিভন্ন ধরণের নিউজ