• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

কানাডার প্রধানমন্ত্রীর পদ ছাড়ার পর অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে নতুন দায়িত্বে জাস্টিন ট্রুডো

Laila Nusrat , Canada
আপডেট : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

কানাডার প্রধানমন্ত্রীর পদ ছাড়ার পর অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে নতুন দায়িত্বে জাস্টিন ট্রুডো।কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবার যুক্তরাজ্যের বিশ্বখ্যাত অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে নতুন দায়িত্ব পেয়েছেন। বিশ্ববিদ্যালয়টির ব্লাভাটনিক স্কুল অব গভর্নমেন্টে (Blavatnik School of Government) তিনি ‘ডিস্টিংগুইশড ফেলো’ হিসেবে যোগ দিয়েছেন। একই সঙ্গে তাঁকে প্রতিষ্ঠানের ‘ওয়ার্ল্ড লিডার্স সার্কেল’-এর সদস্য করা হয়েছে।৭ নভেম্বর ২০২৬ প্রকাশিত সংবাদ অনুযায়ী, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শুক্রবার (৬ নভেম্বর) এ নিয়োগের ঘোষণা দেয়।

৫৪ বছর বয়সী ট্রুডো ২০১৫ থেকে ২০২৫ সাল পর্যন্ত টানা ১০ বছর কানাডার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। তিনি এখন বিশ্বের সাবেক সরকারপ্রধানদের একটি আন্তর্জাতিক নেটওয়ার্কে যুক্ত হলেন। এই নেটওয়ার্কে নিউজিল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন এবং যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী ঋষি সুনাকও রয়েছেন।

২০১৫ থেকে ২০২৫ সাল পর্যন্ত টানা ১০ বছর কানাডার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন জাস্টিন ট্রুডো। তাঁর নেতৃত্বে লিবারেল পার্টি দীর্ঘ সময় কানাডার কেন্দ্রীয় সরকার পরিচালনা করে।

অক্সফোর্ডের ব্লাভাটনিক স্কুল অব গভর্নমেন্টের ওয়ার্ল্ড লিডার্স সার্কেল সাবেক সরকারপ্রধানদের একটি আন্তর্জাতিক নেটওয়ার্ক। এর মাধ্যমে অভিজ্ঞ বিশ্বনেতারা নিজেদের অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গি বিনিময় করেন এবং ভবিষ্যৎ প্রজন্মের নীতিনির্ধারক ও নেতৃত্ব তৈরিতে ভূমিকা রাখেন। এই নেটওয়ার্কে রয়েছেন নিউজিল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন এবং যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী ঋষি সুনাক।

নতুন দায়িত্ব প্রসঙ্গে ট্রুডো জানিয়েছেন, তাঁর প্রধানমন্ত্রীত্বের এক দশকে বিশ্ব ভূরাজনীতি ও প্রযুক্তির ক্ষেত্রে ব্যাপক পরিবর্তনের মধ্য দিয়ে গেছে। কৃত্রিম বুদ্ধিমত্তার দ্রুত অগ্রগতি, আন্তর্জাতিক ব্যবস্থার পরিবর্তন, বৈশ্বিক সহযো গিতা এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানের প্রতি মানুষের আস্থা পুনর্গঠন বর্তমান সম য়ের গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ।

তিনি অক্সফোর্ডের শিক্ষার্থী ও ভবিষ্যৎ নীতিনির্ধারকদের সঙ্গে নিজের অভিজ্ঞতা বিনিময় এবং আন্তর্জাতিক নেতাদের সঙ্গে মতবিনিময়ের আগ্রহ প্রকাশ করেছেন।

ব্লাভাটনিক স্কুলের ডিন অধ্যাপক নাইরে উডস বলেছেন, এক দশকের সর কারি দায়িত্ব পালনের অভিজ্ঞতা ট্রুডো শিক্ষার্থীদের সঙ্গে ভাগ করে নিতে পারবেন। তাঁর অভিজ্ঞতা ভবিষ্যৎ নেতৃত্ব তৈরিতে সহায়ক হবে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, চলতি নভেম্বরের শেষ দিকে ট্রুডোর অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় পরিদর্শনের কথা রয়েছে। প্রধানমন্ত্রীর দায়িত্ব ছাড়ার পর এটি তাঁর আন্তর্জাতিক পর্যায়ে শিক্ষা ও নীতিনির্ধারণবিষয়ক নতুন অধ্যায়ের সূচনা।

Economist/10November/ZI/Canada


আরো বিভন্ন ধরণের নিউজ