• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

শিক্ষার্থীদের জন্য ভর্তুকি ও বিনামূল্যে করোনা ভ্যাকসিনের দাবি ছাত্র ফেডারেশনের

গোলাম মোস্তফা রাজনৈতিক প্রতিবেদক ঢাকা
আপডেট : শনিবার, ২৬ ডিসেম্বর, ২০২০

শিক্ষার্থীদের জন্য ভর্তুকি ও বিনামূল্যে করোনা ভ্যাকসিনের দাবি ছাত্র ফেডারেশনের
শিক্ষার্থীদেরকে বিনামূল্যে করোনা ভ্যাকসিন দাও। বেতন-ভর্তি ফি ৫০% কমাও। স্বাস্থ্য নিরাপত্তা ও আবাসিকতা নিশ্চিত করে পরীক্ষা নাও- এই দাবিতে আজ ২৬ ডিসেম্বর (শনিবার) বেলা সাড়ে ৩ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির আয়োজনে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, ভর্তুকি শুধু কর্পোরেট প্রতিষ্ঠানগুলোকে নয়, দরিদ্র পরিবারের শিক্ষার্থীদেরকে, করোনা অতিমারির কালে যারা চাকরি হারিয়েছেন তাদের জন্যও ভর্তুকি দিতে হবে। সকল কারখানা, ব্যবসা প্রতিষ্ঠান, হাট-বাজার খোলা আছে অথচ কেবলমাত্র শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ রাখা হয়েছে কেন?সকল শিক্ষার্থীর জন্য বিনামূল্যে করোনা ভ্যাকসিন দিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খুলে দেওয়ার উদ্যোগ নিতে হবে।

জাহিদ সুজন বলেন, জনগণের টাকায় দেশ চলে, বিশ্ববিদ্যালয় চলে, আর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা নিমকহারামী করে চলছে। করোনা কালে শিক্ষার্থীদের আবাসিকতার দায়িত্ব না নিয়েই পরীক্ষা গ্রহণের তোড়জোড় শুরু করেছে। মুক্তিযুদ্ধের ৫০ বছর পূর্তি হতে চলেছে কিন্তু এখন পর্যন্ত এদেশের মানুষ তার নাগরিক অধিকার পেলো না। শিক্ষার্থীরা গণতান্ত্রিক শিক্ষার অধিকার পেলো না। স্বাস্থ্য নিরাপত্তা ও আবাসিকতা নিশ্চিত করেই পর্যায়ক্রমে একে একে সকল বর্ষের পরীক্ষা গ্রহণের জোর দাবি জানান তিনি।

কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জাহিদ সুজনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক সালমান ফরাজী, ঢাকা মহানগর শাখার যুগ্ম আহ্বায়ক হাসান আল মেহেদী, ইডেন কলেজ শাখার সংগঠক আফ্রোদিতি বাঁধন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার নেতা কিশোয়ার সাম্য, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার অর্থ সম্পাদক আরমানুল হক সহ নেতৃবৃন্দ।।
বিডিনিউজ ইউরোপ /২৬ ডিসেম্বর / জই


আরো বিভন্ন ধরণের নিউজ