• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

টাঙ্গাইলে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ৩ জনের মৃত্যু

জহিরুল ইসলাম মিলন (টাঙ্গাইল) ধনবাড়ি
আপডেট : সোমবার, ২৮ ডিসেম্বর, ২০২০

টাঙ্গাইলে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ৩ জনের মৃত্যু

টাঙ্গাইলের ঘাটাইলে ট্রাকের চাপায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছে। নিহতরা হলেন, ভুঞাপুর উপজেলার কাগমারীপাড়া গ্রামের ইউসুফের ছেলে মো: রশিদ (১৫),একই গ্রামের লাল মিয়ার ছেলে মুন্না (২০) ও সৌরভ (১৫)।

আজ সোমবার বেলা ১১টার দিকে ভুঞাপুর-টাঙ্গাইল সড়কের উপজেলার সিঙ্গুরিয়া ব্রিজের উপর এই ঘটনা ঘটে।

ভুঞাপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মুরাদ হোসেন বলেন, ফ্রেশ কোম্পানীর একটি ট্রাক ভুঞাপুর-টাঙ্গাইল সড়কের সিঙ্গুরিয়া ব্রিজের উপর আসলে বিপরীত থেকে আসা একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরো একজনের মৃত্যু হয়।

ভুঞাপুর স্বাস্থ্যকমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা: রাজিব চৌধুরী পাল বলেন, সড়ক দূর্ঘটনার ঘটনায় দুইজনকে হাসপাতালে আনা হয়। এর মধ্যে রশিদ নামের এক যুবককে হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়। অপরজনকে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানোর পর সেও মারা যায়।

ভুঞাপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মুরাদ হোসেন বলেন, ফ্রেশ কোম্পানীর একটি ট্রাক ভুঞাপুর-টাঙ্গাইল সড়কের সিঙ্গুরিয়া ব্রিজের উপর আসলে বিপরীত থেকে আসা একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরো একজনের মৃত্যু হয়।

বিডিনিউজ ইউরোপ /২৮ ডিসেম্বর / জই


আরো বিভন্ন ধরণের নিউজ