• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

গোলাপগঞ্জের জামিলের ইউরোপের স্বপ্ন পূরণ হলো না

কামরুজ্জামান ডালিম ভুঁইয়া ইন্টারন্যাশনাল ডেক্স
আপডেট : সোমবার, ২৮ ডিসেম্বর, ২০২০

গোলাপগঞ্জের জামিলের ইউরোপের স্বপ্ন পূরণ হলো না

বড় স্বপ্ন ছিল ইউরোপে পাড়ি দেওয়ার। সেখানে গিয়ে কাজ করে পরিবার ও তার সব কষ্ট দূর করার। কিন্তু সিলেটের গোলাপগঞ্জের জামিল আহমদের (৩৮) সব স্বপ্ন বৃথা করে দিয়েছে প্রচণ্ড ঠান্ডা।

সম্প্রতি ইউরোপের উদ্দেশে ইরান থেকে তুরস্কে যাওয়ার পথে ঠান্ডায় তার মৃত্যু হয়। রোববার মর্মান্তিক এ খবর পৌঁছে যায় তার পরিবারে। তিনি উপজেলার শরীফগঞ্জের খাটকাই গ্রামের মাওলানা আবদুল হান্নান কলা মিয়ার ছেলে।

নিহতের ছোট ভাই মাওলানা কবির আহমদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, তার ভাই কয়েক বছর আগে ওমানে যান। এর পর ইউরোপে যাওয়ার উদ্দেশে ওমান থেকে ইরান এবং ইরান থেকে সড়কপথে তুরস্কে যাওয়ার পথে প্রচণ্ড ঠান্ডায় তার মৃত্যু হয়। সেখান থেকে এক প্রবাসী রোববার সকালে তার মৃত্যুর খবর জানিয়েছেন।

বিডিনিউজ ইউরোপ /২৮ ডিসেম্বর / জই


আরো বিভন্ন ধরণের নিউজ