• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

কক্সবাজার পৌর মহিলা আ’ লীগের নতুন আহবায়ক কমিটি অনুমোদন

নাজিম উদ্দীন ককসবাজার সদর
আপডেট : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২০

কক্সবাজার পৌর মহিলা আ’ লীগের নতুন আহবায়ক কমিটি অনুমোদন

কক্সবাজার পৌরসভার ১, ২ ও ৩নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর জনপ্রিয় জনপ্রতিনিধি শাহেনা আক্তার পাখিকে আহবায়ক করে ১১ বিশিষ্ট পৌর আওয়ামী লীগের আহবায়ক কমিটি গঠিত হয়েছে। গত ২৯ অক্টোবর জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি কানিজ ফাতেমা মোস্তাক এমপি ও সাধারণ সম্পাদক হামিদা তাহের মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত করে নতুন এই কমিটি ঘোষণা করেন।

ঘোষিত কমিটিতে রেবেকা সুলতানা আইরিন ও আল-মর্জিনাকে যুগ্ন-আহবায়ক করা হয়েছে। সদস্য করা হয়েছে যথাক্রমে কামরুন নাহার মনিকা, রোমেনা আক্তার, নুর জাহান, আয়েশা ছিদ্দিকা, মালাও রাখাইন, জয়নাব বেগম, সোমা দাশ ও শহিদা খানম।

মহান আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করে পৌর মহিলা আওয়ামী লীগের নতুন আহবায়ক মহিলা কাউন্সিলর জনপ্রিয় জনপ্রতিনিধি শাহেনা আক্তার পাখি ও যুগ্ন-আহবায়ক রেবেকা সুলতানা আইরিন বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারী ক্ষমতায়নের পথিকৃৎ। বিশ্বে বাংলাদেশ আজ নারী ক্ষমতায়নের রোল মডেল। রাজনৈতিক ও অর্থনৈতিক কর্মকান্ডে নারী সমাজ এগিয়ে আসলে অচিরেই সমৃদ্ধ সোনার বাংলা প্রতিষ্ঠিত হবে। সবাইকে সাথে নিয়ে নারী উন্নয়ন ও সংগঠনকে গতিশীল করতে আমরা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাবো।

জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি কানিজ ফাতেমা মোস্তাক এমপি ও সাধারণ সম্পাদক সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হামিদা তাহের বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে উজ্জীবিত হয়ে নারীদের এগিয়ে যেতে হবে। আশা করছি পৌর মহিলা আওয়ামী লীগের নতুন এই আহবায়ক কমিটি বঙ্গবন্ধু, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে কাজ করবে।’

বিডিনিউজ ইউরোপ /৫ নভেম্বর / বার্তা সম্পাদক


আরো বিভন্ন ধরণের নিউজ