• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

বোয়ালমারীতে এসডিসি’র ফিক্সিং এগ্রিগেশন এন্ড সেলস প্লান মিটিং অনুষ্ঠিত

আমীর চারু বাবলু ( ফরিদপুর) বোয়ালমারী
আপডেট : বুধবার, ৩০ ডিসেম্বর, ২০২০

বোয়ালমারীতে এসডিসি’র ফিক্সিং এগ্রিগেশন এন্ড সেলস প্লান মিটিং অনুষ্ঠিত

ফরিদপুরের বোয়ালমারীতে সোসাইটি ডেভেলপমেন্ট কমিটি(এসডিসি) এর উদ্যোগে জিংক সমৃদ্ধ ব্রি ধান ( ব্রি ধান ৭৪ ও ব্রি ধান ৮৪) ক্রয়, সংরক্ষণ ও বাজারজাত করনের লক্ষে- “ফিক্সিং এগ্রিগেশন এন্ড সেলস প্লান মিটিং” অনুষ্ঠিত হয়েছে।

গেইন ও হারভেষ্টপ্লাস বাংলাদেশের সহযোগিতায় এসডিসির বোয়ালমারী শাখা কার্যালয়ের ট্রেনিং সেন্টারে “কমার্শিয়ালইজেশন অব বায়োফটিফাইড ক্রপস্ (সিবিসি)” প্রকল্পের আওতায় উপজেলার ধানের আড়তদার ও মিল মালিকদের নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন সোসাইটি ডেভেলপমেন্ট কমিটি এসডিসি’র পরিচালক কাজী মসিউর রহমান কচি, উপ পরিচালক খন্দকার হামিদুল ইসলাম, সহকারী পরিচালক কাজী হাসান ফিরোজ, প্রকল্প সহ সমন্বয়কারী বিপ্লব মহলদার প্রমুখ।

সভায় বক্তারা জানান-মানুষের স্বাভাবিক বৃদ্ধি ও রোগ প্রতিরোধে অন্যতম পুষ্টি উপাদান জিংকের অভাবে বাংলাদেশে প্রায় ৩৬ ভাগ শিশু ও ৫৭ ভাগ নারী মারাত্মক অপুষ্টিতে ভোগেন। এছাড়া ৪৪ ভাগ কিশোরীর শারীরিক বৃদ্ধি ব্যাহত হয়। জিংক সমৃদ্ধ চাল ভোক্তাদের দৈনন্দিন জিংকের চাহিদার ৬০ ভাগ পর্যন্ত পূরণ করতে সক্ষম। তাই এই ধান সংরক্ষণ, ক্রয়- বিক্রয়, বাজারজাত করলে ব্যবসায়ীক প্রবৃদ্ধির পাশাপাশি মানুষের স্বাস্থ্য রক্ষায় ভূমিকা রাখা সম্ভব।

বিডিনিউজ ইউরোপ /৩০ ডিসেম্বর / জই


আরো বিভন্ন ধরণের নিউজ