• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

কুলিয়ারচরে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন প্রধান শিক্ষক রিয়াজুল করিম

সিকদার ইয়াসিন আরাফাত ( কিশোরগঞ্জ) কুলিয়ারচর
আপডেট : বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর, ২০২০

কুলিয়ারচরে প্রকাশিত এক সংবাদের প্রতিবাদ জানিয়েছেন প্রধান শিক্ষক রিয়াজুল করিম

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার বীরকাশিমনগর গ্রামের মৃত এএফএম আব্দুল্লাহ’র ছেলে স্থানীয় বীরকাশিমনগর ফেদাউল্লাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রিয়াজুল করিম তার বিরুদ্ধে জাতীয় এক দৈনিক পত্রিকায় প্রকাশিত একটি সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

তার স্বাক্ষরিত এক প্রতিবাদ লিপিতে তিনি উল্লেখ করেছেন, গত ২৮ ডিসেম্বর ২০২০ ইং তারিখ রোজ সোমবার জাতীয় দৈনিক সমকাল পত্রিকার ৭নং পৃষ্ঠার লোকালয় পাতায় ২-৩ নং কলামে “কিনতে না পেরে বাড়ি দখল” শিরোনামে তার নাম রেজাউল করিম উল্লেখ করে তার বিরুদ্ধে যেসব কথা লিখা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। সমাজে তাকে হেয়প্রতিপন্ন করার হীন চক্রান্তে লিপ্ত হয়ে শিরিন আক্তার নামে তার এক আত্মীয় সাংবাদিককে মিথ্যা তথ্য ও অভিযোগ দিয়ে তার নামে এই মিথ্যা সংবাদটি প্রকাশ করিয়েছে। একটি কুচক্রী মহলের প্ররোচনায় শিরিন আক্তার মিথ্যা ঘটনা সাজিয়ে উদ্দেশ্য প্রণোদিত ভাবে তার নামে এই মিথ্যা সংবাদটি প্রকাশ করিয়েছে। যা আদৌ সত্য নয়। তিনি প্রকাশিত এ সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ।
বিডিনিউজ ইউরোপ /৩১ ডিসেম্বর / জই


আরো বিভন্ন ধরণের নিউজ