• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

ঝালকাঠিতে আকলিমা-মোয়াজ্জেম ডে-নাইট গ্রাউন্ড সর্ট ক্রিকেট টুনার্মেন্টে ক্রিকেটে পুরষ্কার বিতরণ

বাধন রায় (বরিশাল) ঝালকাঠি প্রতিনিধি
আপডেট : রবিবার, ৩ জানুয়ারী, ২০২১

ঝালকাঠিতে আকলিমা-মোয়াজ্জেম ডে-নাইট গ্রাউন্ড সর্ট ক্রিকেট টুনার্মেন্টে ক্রিকেট ওয়েলফেয়ার এসোসিয়েসন একাদশ চ্যাম্পিয়ন হয়েছে।

ঝালকাঠি শেখ রাসেল মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত আকলিমা-মোয়াজ্জেম ডে-নাইট গ্রাউন্ড সর্ট ক্রিকেট টুনার্মেন্টে ক্রিকেট ওয়েলফেয়ার এসোসিয়েসন একাদশ প্রতিপক্ষ হাইড স্কোয়ার্ডকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। শনিবার রাতে এই টুনার্মেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ঝালকাঠির ওয়েরফেরার ফাউন্ডেশন ভিভো মোবাইল কোম্পানির সহযোগিতায় এই টুনার্মেন্টের আয়োজন করেছে। ২৮ টি দল টুনার্মেন্টে অংশগ্রহণ করেছে।
বাংলাদেশ আওয়ামি লীগ কেন্দ্রিয় উপদেষ্টামন্ডলির সদস্য ও ১৪ দলের সমন্ময়ক জননেতা আলহাজ্ব আমির হোসেন আমু এমপি সমাপনি অনুষ্ঠানে ভাচুর্য়ালী প্রধান অতিথি উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মো: জোহর আলী, জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব সরদার মো: শাহআলম, জেলা আওয়ামি লীগের সাধারণ সম্পাদক এ্যাড: খান সাইফুল্লাহ পনির, পৌর মেয়র আলহাজ্ব লিয়াকত আলী তালুকদার, উপজেলা চেয়ারম্যান খান আরিফুর রহমান, জেলা আওয়ামী লীগের যুন্ম সম্পাদক তরুন কর্মকার, কাউন্সিলর হাফিজ আল মাহমুদ, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আল মামুন খান ধলু ও ভিভো মোবাইল কোম্পানি বরিশালের কর্মকতা জাকিউর রহমান। খেলা শেষে অতিথিরা পুরুষ্কার বিতরণ করেন। ফাইনাল খেলায় জেলা, উপজেলা আওয়ামি লীগ ও অঙ্গ সংগঠনের শীর্ষ নেতারা ও কয়েক হাজার মানুষ উপস্থিত থেকে খেলা উপভোগ করেন।
উল্লেখ্য ঝালকাঠিতে ডে-নাইট ক্রিকেট টুনার্মেন্টে বক্তব্য রাখছেন জেলা প্রশাসক মো: জোহর আলী ও ট্রফি গ্রাহণ করছেন চ্যাম্পিয়ান দল পুরুষ্কার গ্রহণ করছেন।
বিডিনিউজ ইউরোপ /৪ ডিসেম্বর / জই


আরো বিভন্ন ধরণের নিউজ