• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

পুলিশি হেফাজতে বরিশাল ল’ কলেজের শিক্ষার্থীর মৃত্যুতে ছাত্র ফেডারেশনের নিন্দা

হাসিব আহমেদ সদস্য ছাত্র ফেডারেশন বরিশাল
আপডেট : রবিবার, ৩ জানুয়ারী, ২০২১

পুলিশি হেফাজতে বরিশাল ল’ কলেজের শিক্ষার্থীর মৃত্যুতে ছাত্র ফেডারেশনের নিন্দা

বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) চিকিৎসাধীন অবস্থায় রেজাউল করিম (৩০) নামে এক হাজতির মৃত্যু হয়েছে।
পুলিশের নির্মম নির্যাতনের পর অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় বাংলাদেশ ছাত্র ফেডারেশন বরিশাল জেলা শাখা নিন্দা ও ঘটনার সাথে জড়িতদের বিচারের আওতায় আনার দাবি জানান৷
আজ বিকেলে এক বিবৃতিতে ছাত্র ফেডারেশন বরিশাল জেলার সম্পাদক সাকিবুল ইসলাম সাফিন এ ঘটনায় নিন্দা ও জড়িতদের বিচারের দাবি জানান।

সাকিবুল ইসলাম সাফিন বলেন, “পুলিশি হেফাজতে মৃত্যুকে কখনো সমর্থন করা যায় না। হেফাজতে মৃত্যু মানবাধিকারের চরম লঙ্ঘন। অপরাধী যতবড় অপরাধ করুক না কেন প্রচলিত আইনের মাধ্যমে তার বিচার করতে হবে।”

তিনি আরো বলেন, “জনমানুষ অভিযোগ ও নানান নির্যতনের বিরুদ্ধে পুলিশের দারস্থ হয়। কিন্তু পুলিশি হেফাজতে এই মৃত্যু মানুষের মনে পুলিশ সম্মন্ধে আরো শঙ্কা তৈরি করেছে। তাই এ অপরাধের সাথে জড়িত পুলিশ সদস্যদের অবিলম্বে প্রত্যাহার এবং বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যাবস্থা গ্রহণ করতে হবে।”

বার্তা প্রেরক
হাছিব আহমেদ
সদস্য
বাংলাদেশ ছাত্র ফেডারেশন
বরিশাল জেলা
বিডিনিউজ ইউরোপ /৪ জানুয়ারি / জই


আরো বিভন্ন ধরণের নিউজ