• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

হাতীবান্ধায় ছাত্রলীগের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

মিজানুর রহমান লালমনিরহাট প্রতিনিধি
আপডেট : সোমবার, ৪ জানুয়ারী, ২০২১

হাতীবান্ধায় ছাত্রলীগের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

লালমনিরহাটের হাতীবান্ধায় নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ ছাত্রলীগের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।

এসময় আওয়ামী লীগ ও ছাত্রলীগের বিভিন্ন ইউনিট থেকে আসা অসংখ্য নেতা-কর্মী অংশ গ্রহণ করেন।

সোমবার (৪ জানুয়ারি) দুপুরে এ উপলক্ষে উপজেলার অডিটরিয়ামে বাংলাদেশ ছাত্রলীগ, হাতীবান্ধা উপজেলা শাখার আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, হাতীবান্ধা উপজেলা আওয়ামী লীগের সভাপতি লিয়াকত হোসেন বাচ্চু।

এদিকে এর আগে সকালে হাতীবান্ধা সরকারি আলিমুদ্দিন কলেজ প্রাঙ্গন থেকে একটি র্যালী বের হয়ে উপজেলা শহরের বিভিন্নস্থান প্রদক্ষিন শেষে আলোচনা সভায় মিলিত হন। পরে কেক কেটে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

হাতীবান্ধা উপজেলা ছাত্রলীগের সভাপতি ফাহিম শাহরিয়ার খান জিহানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, হাতীবান্ধা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রংপুর বিভাগের শ্রেষ্ঠ বিদ্যোৎসাহী সমাজকর্মী তরুণ নেতা মাহমুদুল হাসান সোহাগ।

হাতীবান্ধা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক পারভেজ হোসেনের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন, লালমনিরহাট জেলা আওয়ামী লীগের অনতম সদস্য সাজ্জাদ হোসেন সাগর, হাতীবান্ধা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক
ও গড্ডিমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ. আবু বক্কর সিদ্দিক শ্যামল, রওশন হাবিব খান মানিক, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক শাহিনুর ইসলাম, মহিলা যুবলীগের আহবায়ক শারমিন সুলতানা সাথী, পাটিকা পাড়া ইউপি চেয়ারম্যান মুজিবুল আলম সাদাত, মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ. মোতাহার হোসেন লাভলু প্রমূখ।
বিডিনিউজ ইউরোপ /৪ জানুয়ারি / জ ই


আরো বিভন্ন ধরণের নিউজ