• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

নোয়াখালীতে নারীকে বিবস্ত্র-নির্যাতন মামলার প্রধান আসামির জামিন

গোলাম মোস্তফা রাজনৈতিক প্রতিবেদক ঢাকা
আপডেট : সোমবার, ৪ জানুয়ারী, ২০২১

নোয়াখালীতে নারীকে বিবস্ত্র-নির্যাতন মামলার প্রধান আসামির জামিন!

নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নে গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতন ও ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি মেম্বার মোয়াজ্জেম হোসেন সোহাগকে (৪৫) জামিন দিয়েছেন হাইকোর্ট।

আজ ৩ জানুয়ারি, (রবিবার) বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মোম্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ জামিনের এই আদেশ দেন।

মামলার নথিতে দেখা যায়, মোয়াজ্জেম মেম্বারের বিরুদ্ধে পুলিশ তদন্ত করে দণ্ডবিধির ২০২ ধারার অভিযোগ এনেছে। ঐ ধারায় সর্বোচ্চ শাস্তি ৬ মাস। এই বিবেচনায় তার জামিন চান আসামীপক্ষের আইনজীবী অজি উল্লাহ।

অন্যদিকে, রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোঃ সারওয়ার হোসেন জামিনের বিরোধিতা করেন। তিনি বলেন, ‘ঐ নারীকে নির্যাতনের ঘটনা ৭১ সালের নির্যাতনের ঘটনাকেও হার মানিয়েছে।’

উল্লেখ্য, ২০২০ সালের ১৫ নভেম্বর ওই ঘটনায় প্রধান আসামি দেলোয়ার হোসেন, প্রকাশ, দেলুসহ ১৪ জনের বিরুদ্ধে নির্যাতন, ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলার অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করে পিবিআই। অভিযুক্ত ১৪ জনের মধ্যে ৪ জন এখনও পলাতক আছেন।

প্রসঙ্গত, গতবছরের ২ সেপ্টেম্বর রাতে ওই নারীর স্বামী তার সঙ্গে দেখা করতে বাবার বাড়ি একলাশপুর ইউনিয়নের জয়কৃষ্ণপুর গ্রামে গেলে বিষয়টি দেখে ফেলেন স্থানীয় মাদক ব্যবসায়ী ও দেলোয়ার বাহিনীর প্রধান দেলোয়ার। এরপর রাত ১০টার দিকে দেলোয়ার তার লোকজন নিয়ে ওই নারীর ঘরে প্রবেশ করে। অন্যপুরুষের সঙ্গে অনৈতিক কাজ করার অভিযোগ ও তার সাথে যৌন সম্পর্ক স্থাপনের প্রস্তাবে রাজি না হওয়ায় ওই নারীকে মারধর শুরু করে। একপর্যায়ে পিটিয়ে ওই নারীকে বিবস্ত্র করে ভিডিও ধারণ করে। সেই ভিডিওটি ৪ অক্টোবর দুপুরে ফেসবুকে ছড়িয়ে পড়লে দেশব্যাপি ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়। বিষয়টি হাইকোর্টের নজরে আনা হলে আদালতের নির্দেশে ভিডিওটি অনলাইন থেকে সরিয়ে ফেলা হয়।
বিডিনিউজ ইউরোপ /৪ জানুয়ারি /জই


আরো বিভন্ন ধরণের নিউজ