• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

শহরের ৪নং ওয়ার্ড উঃ ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

জাবেদ নুর শান্ত বাংলাদেশ থেকে বিশেষ প্রতিনিধি
আপডেট : মঙ্গলবার, ৫ জানুয়ারী, ২০২১

শহরের ৪নং ওয়ার্ড উঃ ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

বাংলাদেশ ছাত্রলীগের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগ কক্সবাজার পৌর শাখার অন্তর্ভুক্ত ৪নং ওয়ার্ড় উঃ ছাত্রলীগের উদ্যোগে কেক কেটে ও ফানুস উড়িয়ে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়। ৫ই জানুয়ারি (মঙ্গলবার) বিকেলে শহরের টেকপাড়া প্রাইমারী স্কুলের মাঠ প্রাঙ্গনে অত্র ওয়ার্ডের সভাপতি আসিফুল করিমের সভাপতিত্বে উক্ত কর্মসূচি পালিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগ কক্সবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক আবু মোঃ মারুফ আদনান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ পৌর শাখার অন্তর্গত ৪নং ওয়ার্ড আওয়ামীলীগ এর সভাপতি দেলোয়ার হোসেন (জান্নু), বাংলাদেশ ছাত্রলীগ কক্সবাজার পৌর শাখার সভাপতি হাসান ইকবাল রিপন (ভারপ্রাপ্ত), নবগঠিত কক্সবাজার জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গাজী নাজমুল হক, শহর আওয়ামীলীগ নেতা আরমানুল আজিম, কক্সবাজার জেলা ছাত্রলীগের সাবেক সদস্য সাঈদ হোসাইন কাদেরী, কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ছাত্রলীগের বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক মনিরুল হক মনির, ৪নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রেজাউল করিম আশিক, ৪নং ওয়ার্ড় আওয়ামীলীগ নেতা জনাব মোঃ আরিফ, ৯নং ওয়ার্ড় ছাত্রলীগের সভাপতি রায়হান ছিদ্দিকী প্রমুখ।

উক্ত কর্মসূচীর সঞ্চালনা করেন বাংলাদেশ ছাত্রলীগ কক্সবাজার পৌর শাখার অন্তর্ভুক্ত ৪নং ওয়ার্ড উঃ ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাবেদ নূর শান্ত।
বিডিনিউজ ইউরোপ /৫ জানুয়ারি / জই


আরো বিভন্ন ধরণের নিউজ