• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

ইন্টারপোল কে অনুরোধ ট্রাম্প কে গ্রেফতারের জন্যেঃইরান

বিডিনিউজ ইউরোপ ইন্টারন্যাশনাল ডেক্স
আপডেট : মঙ্গলবার, ৫ জানুয়ারী, ২০২১

ট্রাম্পকে গ্রেফতার করতে ইন্টারপোলকে অনুরোধ ইরানের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে গ্রেফতারে রেড নোটিশ দিতে আন্তর্জাতিক পুলিশ সংস্থাকে (ইন্টারপোল) অনুরোধ জানিয়েছে ইরান।
মঙ্গলবার সংবাদ সম্মেলনে ইরানের বিচারবিভাগের মুখপাত্র গোলাম হোসেইন ইসমাইলি বলেন, ইরানের জেনারেল কাসেম সোলেইমানিকে হত্যার ঘটনায় ট্রাম্পসহ যুক্তরাষ্ট্রের ৪৮ কর্মকর্তাতে গ্রেফতার করতে ইন্টারপোলকে অনুরোধ জানিয়েছে ট্রাম্প।
সাংবাদিকদের ইসমাইলি বলেন, এই অপরাধের আদেশদাতা এবং বাস্তবায়নকারীদের ধরে সাজা দিতে বদ্ধপরিকর ইরান।
ট্রাম্পের নির্দেশে গত বছরের ৩ জানুয়ারি বাগদাদে মার্কিন ড্রোন হামলায় নিহত হন ইরানের জেনারেল কাসেম সোলেইমানি।
বিচারবহির্ভূত হত্যকাণ্ড বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত অ্যাগনেস ক্যালামার্ড জানিয়েছেন, সোলেইমানিকে হত্যা আন্তর্জাতিক আইনের পরিপন্থী।
গত জুনে জেনারেল সোলেইমানিকে হত্যার অভিযোগে ট্রাম্পকে গ্রেফতারে এর আগেও ইন্টারপোলের কাছে অনুরোধ জানিয়েছিল ইরান। গত জুনে টাম্পসহ কয়েক ডজন মার্কিন কর্মকর্তার বিরুদ্ধ হত্যা ও সন্ত্রাসের অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল তেহরান।
তবে ফ্রান্সভিত্তিক ইন্টারপোল ইরানের আবেদন নাকচ করে দিয়েছে। তারা বলছে, নিয়ম অনুযায়ী রাজনৈতিক, সামরিক, ধর্মীয় বা বর্ণ বিষয়ক কোনো ঘটনায় হস্তক্ষেপ নিষিদ্ধ।
সূত্র: আলজাজিরা, যুগান্তর
বিডিনিউজ ইউরোপ /৬ জানুয়ারি / জই


আরো বিভন্ন ধরণের নিউজ