• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

বিয়ানীবাজার ডাকাত চক্রের তিন সদস্য অস্ত্রসহ আটক

মোঃইবাদুর রহমান জাকির সিলেট প্রতিনিধিঃ
আপডেট : বুধবার, ৬ জানুয়ারী, ২০২১

বিয়ানীবাজার ডাকাত চক্রের তিন সদস্য অস্ত্রসহ আটক

সিলেট জেলার বিয়ানীবাজার থানা পুলিশের সাহসিকতায় বড় ধরনের ডাকাতির হাত থেকে রক্ষা পেয়ছে বিয়ানীবাজার। মঙ্গলবার রাত ৮টার দিকে পৌরশহরের খাসার পল্লীবিদ্যুৎ অফিস সংলগ্ন এলাকা থেকে অস্ত্রসহ তিন ডাকাতকে আটক করে থানা পুলিশ।

বিয়ানীবাজারে বড় ধরনের ডাকাতির প্রস্তুতি নিচ্ছে সংঘবদ্ধ ডাকাতচক্র- পুলিশের সোর্স মাধ্যমে এমন সংবাদে নড়েচড়ে পুলিশ প্রশাসন। সিলেটের পুলিশ সুপার থেকে সহকারি পুলিশ সুপার (সার্কেল) এর সাথে সার্বক্ষণিক যোগাযোগ, পরামর্শ এবং পুলিশের বিশ্বস্থ সোর্স এর মাধ্যমে ডাকাত চক্রের গতিবিধি লক্ষ্য রাখা হয়। গত তিনদিন থেকে এ ডাকাতচক্রের সাথে ছায়ার মতো কয়েকজন পুলিশ সোর্স লেগে ছিল। একই সাথে পুলিশ প্রযুক্তির সহায়তায় তাদের সর্বশেষ অবস্থান নজরে রেখেছিল।

মঙ্গলবার রাত ৮টার দিকে খাসা এলাকায় আসার পর আগে থেকে ওৎপেতে থাকা বিয়ানীবাজার থানা পুলিশ ডাকাতদের বহনকারি মাইক্রো এর গতি রোধ করে। এসময় ডাকাতরা পালানোর চেষ্টা করলে পুলিশ তিন ডাকাত সদস্যকে আটক করতে সক্ষম হয়। আটককৃতদের বিয়ানীবাজার থানা দ্রুত সময়ের মধ্যে নিয়ে আসে পুলিশ। এ সময় ডাকাতদের কাছে থাকা ব্যাগ থেকে দুইটি বন্দুক, একটি রিবলবার, ১৪টি কার্তুজ, ৩টি রাম দা, অত্যাধনিক কাটারসহ ডাকাতিকাজে ব্যবহৃত হয় এমন সরঞ্জাম উদ্ধার করে পুলিশ।

ধৃত ডাকাতদের আটককালে সহকারি পুলিশ সুপার (সার্কেল) সুদীপ্ত রায়, বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লল রায়, পুলিশ পরিদর্শক (তদন্ত) মেহেদী হাসানসহ থানা পুলিশের এসআই, এএসআইসহ একদল পুলিশ।

ডাকাত আটক ও অস্ত্রসহ ডাকাতিকাজে ব্যবহৃত সরঞ্জাম উদ্ধারের তথ্য নিশ্চিত করেছেন বিয়ানীবাজার থানার ওসি হিল্লোল রায়। তিনি বলেন, ডাকাতির প্রস্তুতিকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়েছে। আটককৃতরা বিয়ানীবাজার থানা পুলিশের হেফাজতে রয়েছে। এ চক্রের আরো সদস্যদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে। ডাকাতদের আটকের বিষয়ে প্রেস ব্রিফিং করে সাংবাদিকদের বিস্তারীত জানানো হবে।
বিডিনিউজ ইউরোপ /৬ জানুয়ারি / জই


আরো বিভন্ন ধরণের নিউজ