• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

পালাবদলের মূহুুর্তে ককসবাজারের জেলা প্রশাসক দ্বয়

এন আলম আজাদ ককসবাজার থেকে
আপডেট : বুধবার, ৬ জানুয়ারী, ২০২১

কক্সবাজার ডিসিদ্বয়ের দায়িত্ব হস্তান্তর ও গ্রহণ

কক্সবাজারের নতুন জেলা প্রশাসক মোঃ মামুনুর রশিদ (১৫০৫৩)-দায়িত্ব গ্রহন করেছেন। বুুধবার ৬ জানুয়ারী সকাল ১১টা ২০ মিনিটের দিকে বিদায়ী জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন (৬৮০১)-থেকে তিনি দায়িত্ব বুঝে নেন। কক্সবাজার জেলা প্রশাসনের বিশ্বস্ত সুত্র এ তথ্য নিশ্চিত করেছেন।

দায়িত্ব গ্রহনকালে কক্সবাজার জেলা প্রশাসনের ডিডিএলজি (উপসচিব) শ্রাবস্তি রায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মোঃ শাজাহান আলি, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ আমিন আল পারভেজ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাহিদ ইকবাল, সহকারী কমিশনারবৃন্দ সহ উর্ধব্তন কর্মকর্তা- কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এর আগে নতুন জেলা প্রশাসক মোঃ মামুনুর রশিদ জেলা কোষাগারের দায়িত্ব বুঝে নেন এবং সেখানে উভয় জেলা প্রশাসক আনুষ্ঠানিকভাবে সালামী গ্রহণ করেন।
মঙ্গলবার ৫ জানুয়ারী বিকেলে চট্টগ্রাম থেকে সড়ক পথে নতুন জেলা প্রশাসক মোঃ মামুনুর রশিদ স্বপরিবারে কক্সবাজার পৌঁছান।

নতুন জেলা প্রশাসক মোঃ মামুনুর রশিদ বিসিএস (প্রশাসন) ক্যাডারের ২১ তম ব্যাচের একজন গর্বিত সদস্য। তিনি কক্সাবাজারের ২৩ তম জেলা প্রশাসক। নতুন জেলা প্রশাসক মোঃ মামুনুর রশিদ ২০১৯ সালের ২৩ জুন থেকে গত সোমবার ৪ জানুয়ারী পর্যন্ত বাগেরহাটের জেলা প্রশাসক হিসাবে কর্মরত ছিলেন।

অপরদিকে, কক্সবাজারের বিদায়ী জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন (৬৮০১)-কে স্থানীয় সরকার বিভাগের উপসচিব হিসাবে বদলী করা হয়েছে। কক্সবাজারের বিদায়ী জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন ছিলেন কক্সবাজারের ২২ তম জেলা প্রশাসক। তিনি ২০ তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের একজন মেধাবী কর্মকর্তা। কক্সবাজার জেলা প্রশাসনের নিজস্ব ওয়েবসাইট থেকে পাওয়া তথ্য অনুযায়ী মোঃ কামাল হোসেন ২০১৮ সালের ৪ মার্চ থেকে কক্সবাজারের জেলা প্রশাসক হিসাবে যোগদান করেন। ২ বছর ১০ মাস ২ দিন কক্সবাজারের জেলা প্রশাসক হিসাবে সফলভাবে দায়িত্ব পালন শেষে বুধবার নতুন জেলা প্রশাসককে তিনি দায়িত্বভার হস্তান্তর করেছেন। কক্সবাজারের বিদায়ী জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন দায়িত্ব হস্তান্তর শেষে বুধবার ৬ জানুয়ারী বেলা ১২ টার দিকে বিমানযোগে কক্সবাজার ত্যাগ করার কথা রয়েছে।
বিডিনিউজ ইউরোপ /৬ জানুয়ারি / জই


আরো বিভন্ন ধরণের নিউজ