• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

চরফ্যাসন কলেজের সাবেক অধ্যক্ষ মাকসুদুর রহমান বাচ্চুর মৃত্যু,বিভিন্ন মহলের শোক

চরফ্যাসন(ভোলা) থেকে,জামাল মোল্লা
আপডেট : শুক্রবার, ৮ জানুয়ারী, ২০২১

চরফ্যাসন কলেজের সাবেক অধ্যক্ষ মাকসুদুর রহমান বাচ্চুর মৃত্যু,বিভিন্ন মহলের শোক

চরফ্যাসন সরকারী কলেজের প্রাক্তন অধ্যক্ষ মাকসুদুর রহমান বাচ্চু স্যার আজ শুক্রবার রাত ৯ টা ১৫ মিনিটের সময় ইন্তেকাল করেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) ।

বাচ্চু স্যারের মৃত্যুতে চরফ্যাসন সরকারী কলেজ এর সকল শিক্ষক, কর্মচারী ও ছাত্রছাত্রীদের মাঝে শোকের ছায়া নেমে আসে। চরফ্যাসনের সকল রাজনৈতিক দলের নেতা কর্মীদের প্রিয় মানুষ ছিলেন বাচ্চু স্যার। কলেজের কয়েকজন অধ্যাপক বলেন, স্যার ছিলেন একজন সাদা মনের মানুষ। স্যারের মূত্যুতে ছাত্রছাত্রীরা হারালেন একজন প্রিয় শিক্ষক,সহকর্মীরা হারালেন একজন প্রিন্সিপাল কে।রাজনৈতিক দল হারিয়েছেন একজন আদর্শ রাজনৈতিক নেতাকে। মৃত্যু কালে ওনার বয়স হয়েছিল প্রায় ৮০ বছর । তিনি স্ত্রী, ৩ কন্যা ১ ছেলে এবং বহু গুণগ্রাহী রেখে গেছেন । পারিবারিক সুত্রে জানাগেছে,মরহুমের জানাজা আগামী দিন শনিবার অনুষ্ঠিত হবে ।

এদিকে চরফ্যাসন সরকারী কলেজের প্রাক্তন অধ্যক্ষ মাকসুদুর রহমান বাচ্চু স্যারের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন অষ্ট্রিয়া- বাংলাদেশ প্রেস ক্লাবের সভাপতি ও ইউরো বাংলা টাইমসের এডিটর ইন চিফ মাহবুবুর রহমান, বিডি নিউজ ইউরোপ এর সম্পাদক ও প্রকাশক জহিরুল ইসলাম, অষ্ট্রিয়া আওয়ামী লীগের সাধারন সম্পাদক সাইফুল ইসলাম কবির । এক শোক বানীতে সবাই মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান ।
বিডিনিউজ ইউরোপ /৮ জানুয়ারি / জই


আরো বিভন্ন ধরণের নিউজ