• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

১৪ দফা দাবিতে খুলনায় শ্রমিক সমাবেশ : নাগরিক পরিষদ

গোলাম মোস্তফা রাজনৈতিক প্রতিবেদক ঢাকা
আপডেট : শুক্রবার, ৮ জানুয়ারী, ২০২১

১৪ দফা দাবিতে খুলনায় শ্রমিক সমাবেশ : নাগরিক পরিষদ

পাটকল রক্ষায় সম্মিলিত নাগরিক পরিষদের উদ্যোগে আজ ৮ জানুয়ারি ২০২১ খুলনার আটরা শিল্পাঞ্চলের আলিম জুট মিল গেটে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়।

বক্তারা জানান, রাষ্ট্রায়ত্ত পাটকল রক্ষা ও দেশের স্বার্থে আমাদের ১৪ দফা দাবি বাস্তবায়নের কোনো বিকল্প নেই। অন্যথায় হলে তা হবে দেশের এবং দেশের জনগণের সাথে বেঈমানি।

১৪ দফা দাবিগুলোর মধ্যে অন্যতম হলো- রাষ্ট্রায়ত্ত মিল বেসরকারিকরণের TV সিদ্ধান্ত বাতিল করা; অবিলম্বে সকল মিল চালু ও আধুনিকায়ন করা; আলিম জুট মিলের শ্রমিকদের ৬৪ সপ্তাহের বকেয়া মজুরি সহ সঠিক হিসাব অনুযায়ী সকল পাওনা পরিশোধ করা; বদলি ও দৈনিক ভিত্তিক শ্রমিকদের সকল পাওনা সঠিক হিসাব অনুযায়ী পরিশোধ করা; বকেয়া ৬ সপ্তাহের মজুরি, ২০১৫ সালের মজুরি কমিশন অনুযায়ী ৯টি উৎসব বোনাসের ডিফারেন্স, ২০২০ সালের ঈদুল আযহার বোনাস, ৩টি বৈশাখী ভাতা, সপ্তাহে ৪৮ ঘণ্টার অধিক হাজিরার এরিয়ার, পিস রেট শ্রমিকদের সঠিক হিসাবে এরিয়ার, জুলাই মাসের দুই দিনের হাজিরার মজুরি ইনক্রিমেন্টসহ প্রদান ইত্যাদি।

বক্তারা আরো বলেন, পাটকল আন্দোলনের নেতৃবৃন্দের নামে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে।

সমাবেশে বক্তব্য রাখেন, পাটকল রক্ষায় সম্মিলিত নাগরিক পরিষদের সদস্য সচিব এস এ রশিদ, পাটকল রক্ষা আন্দোলনের নেতা অলিয়ার রহমান, বাসদ খুলনা জেলার সমন্বয়ক জনার্দন দত্ত নান্টু, গণসংহতি আন্দোলন খুলনা জেলার আহ্বায়ক মুনীর চৌধুরী সোহেল, জেজেআই জুট মিলের শ্রমিকনেতা শামসেদ আলম শমসের, ছাত্র ফেডারেশন খুলনা মহানগর শাখার আহ্বায়ক আল-আমিন শেখ, ইস্টার্ন জুট মিল সিবিএ’র সাবেক সাধারণ সম্পাদক নওশের আলী প্রমুখ।
বিডিনিউজ ইউরোপ /৮ জানুয়ারি / জই


আরো বিভন্ন ধরণের নিউজ