• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

ইউপি নির্বাচনকে সামনে রেখে হাতীবান্ধায় ছাত্রলীগ সভাপতি জিহানের গণসংযোগ

মিজানুর রহমান লালমনিরহাট প্রতিনিধি
আপডেট : শনিবার, ৯ জানুয়ারী, ২০২১

ইউপি নির্বাচনকে সামনে রেখে হাতীবান্ধায় ছাত্রলীগ সভাপতি জিহানের গণসংযোগ

আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে গণসংযোগ শুরু করেছেন লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা ছাত্রীগের সভাপতি ও চেয়ারম্যান পদ-প্রার্থী ফাহিম শাহরিয়ার খান জিহান।

শুক্রবার (৮ জানুয়ারি) রাতে উপজেলার সিন্দুর্না ইউনিয়নের হাটখোলাসহ বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে গণসংযোগ করেন। এতে উপজেলা ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের প্রায় কয়েক শতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

হাতীবান্ধা উপজেলা ছাত্রলীগের সভাপতি ফাহিম শাহরিয়ার খান জিহান উপজেলার সিন্দুর্না ইউনিয়নের চেয়ারম্যান পদ-প্রার্থী। এছাড়া তিনি আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী।

এতে উপস্থিত ছিলেন, টংভাঙ্গা ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি আরিফ, সরকারি আলিমুদ্দিন কলেজ ছাত্রলীগ সভাপতি লিপন, সিন্দুর্না ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি মাহমুদুন্নবী উজ্জল, সাবকে সাধারন সম্পাদক তানভীর আহমেদ খান হৃদয়সহ আরও অনেকে।

হাতীবান্ধা উপজেলা ছাত্রলীগের সভাপতি ফাহিম শাহরিয়ার খান জিহান বলেন, আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে আমি গণসংযোগ করছি। আশা করি বাংলাদেশ আওয়ামী লীগ আমাকে মনোনয়ন দিবে। আমি সিন্দুর্না ইউনিয়নের সর্ব স্তরের মানুষের কল্যানে নিরলসভাবে কাজ করে যাবো।
বিডিনিউজ ইউরোপ /৯ জানুয়ারি / জই


আরো বিভন্ন ধরণের নিউজ