• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

বৃটেনের বাংলা মিডিয়ায় সাপ্তাহিক দেশ পত্রিকা ৮ম বর্ষে পদার্পন

মোঃ ইবাদুর রহমান জাকির বৃটেন থেকে
আপডেট : শনিবার, ৯ জানুয়ারী, ২০২১

বৃটেনের বাংলা মিডিয়ায় সাপ্তাহিক দেশ পত্রিকা ৮ম বর্ষে পদার্পন

সফলতার ৮ম বর্ষে পা রাখলো বৃটেনের জনপ্রিয় সংবাদপত্র সাপ্তাহিক দেশ। দ্রুত ‘সত্য প্রকাশে আপোসহীন’ এই অঙ্গীকার নিয়ে ২০১৪ সালের ১০ই জানুয়ারি যাত্রা শুরু হয়ে ছিলো সাপ্তাহিক দেশ’র।

সেই থেকে বৃটেনের বাংলা মিডিয়ায় সাপ্তাহিক দেশ এক নতুন মাত্রা যোগ করেছে। এটি সর্বাধিক প্রচারিত ফ্রি সংবাদপত্র হওয়ায় দেশজুড়ে সৃষ্টি করেছে এক বিশাল পাঠকগোষ্ঠী। পাঠকের চাহিদার প্রতি লক্ষ্য রেখে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, সংবাদ বিন্যাসে নৈপুণ্যতা সাধন ও শিরোনাম নির্ধারণে স্বকীয়তা বজায় রাখার মধ্য দিয়ে সাপ্তাহিক দেশ দলমত নির্বিশেষে কমিউনিটির মানুষের একটি মুখপত্রে রূপান্তরিত হয়েছে।

সাপ্তাহিক দেশ’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রথমবারের মতো মৌলভীবাজারের বড়লেখায় এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

রোববার (১০ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়ন পরিষদ হলরুমে প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বড়লেখা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আইনজীবী গোপাল দত্ত। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ৪নং উত্তর শাহবাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহমদ জুবায়ের লিটন।

বিডিনিউজ ইউরোপ /৯ জানুয়ারি / জ ই


আরো বিভন্ন ধরণের নিউজ