• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

ইতালীতে বাংলাদেশি মালিকানাধীন হালাল বাজার মাচেল্লেরিয়া পেস্সেরিয়ার শুভ উদ্বোধন

মিনহাজ হোসেন ইতালি ইউরোপ
আপডেট : রবিবার, ১০ জানুয়ারী, ২০২১

ইতালীতে বাংলাদেশি মালিকানাধীন হালাল বাজার মাচেল্লেরিয়া পেস্সেরিয়ার শুভ উদ্বোধন

ইতালীতে বাঙালি অধ্যুষিত এলাকা via Prenestina 174/f হালাল বাজার মাচেল্লেরিয়া পেস্সেরিয়া মিনি মার্কেটের শুভ উদ্বোধন করা হয়েছে। ৭ই জানুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যায় বিশিষ্ট ব্যবসায়ী হালাল বাজার মিনি মার্কেটের কর্ণধার রুবেল মোহাম্মদ ও মহসিন সিকদারের যৌথ মালিকানাধীন এ প্রতিষ্ঠানের উদ্বোধন হয়েছে মিলাদ মাহফিলের মাধমে।

হালাল বাজারের সত্বধিকারী রুবেল মোহাম্মদ ও মহসিন সিকদারের যৌথ পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে মিলাদ মাহফিল ও দোয়া-মোনাজাত পরিচালনা করেন আবু বক্কর জামে মসজিদের ইমাম মাওলানা আবু বক্কর।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেনঃ যুবদল ইতালী শাখার সভাপতি মাহমুদুল হাসান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাউসার আহমেদ তাজুল, বঙ্গবন্ধু ফাউন্ডেশন ইতালী সভাপতি সাইদুর রহমান, কমিউনিটি নেতৃবৃন্দের মধ্যে লিটন সিকদার, বাবুল সিকদার, মোস্তফা সিকদার, মিলন সিকদার, মামুন শেখ, কালাম সরকার, চান গাজী,আব্দুর রহিম, রুবেল হোসেন, রাজীব, জনি, আনোয়ার হোসেন। এছাড়াও কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিপুল সংখ্যক প্রবাসী অনুষ্ঠানে উপস্থিতি ছিলেন।

অনুষ্ঠানে হালাল বাজারের সত্বধিকারী রুবেল মোহাম্মদ ও মহসিন সিকদার কমিউনিটির সহযোগিতা কামনা করে বলেন, শুধু ব্যবসায়িক উদ্দেশ্যেই নয়, প্রবাসী বাংলাদেশীদের সেবা প্রদানের লক্ষেই এ প্রতিষ্ঠানটি এখানে গড়ে তোলা হয়েছে।

তারা বলেন, এ প্রতিষ্ঠান গড়ে তুলতে পেরে মহান আল্লাহর নিকট শুকরিয়া আদায় করছি। সেবার মানসিকতা নিয়ে করে যাচ্ছি। নিজের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে কমিউনিটিকে হালাল ব্যবসার মাধ্যমে সুলভ মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী উপহার দেয়াই তার লক্ষ বলে জানান।

এ সময় আগত অতিথি কমিউনিটি নেতৃবৃন্দেরা এরকম হালাল প্রতিষ্ঠান হওয়ায় আনন্দিত প্রকাশ করে প্রতিষ্ঠানটির শুভ কামনা করেন।
বিডিনিউজ ইউরোপ /১০ জানুয়ারি / জই


আরো বিভন্ন ধরণের নিউজ