• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

কানাইঘাটে জৈন্তিয়া কেন্দ্রীয় ছাত্র পরিষদের আলোচনা সভা সম্পন্ন

সাইফুল ইসলাম ( বাংলাদেশ) সিলেট
আপডেট : মঙ্গলবার, ১২ জানুয়ারী, ২০২১

কানাইঘাটে জৈন্তিয়া কেন্দ্রীয় ছাত্র পরিষদের আলোচনা সভা সম্পন্ন

উত্তর সিলেটের বৃহত্তর অরাজনৈতিক ছাত্র সংগঠন জৈন্তিয়া কেন্দ্রীয় ছাত্র পরিষদের কানাইঘাট উপজেলা শাখা গঠনের লক্ষ্যে গতকাল সোমবার কানাইঘাট পাবলিক হাই স্কুলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ছাত্র পরিষদের সভাপতি মো.মাহফুজুল কিবরিয়া মাহফুজ এর সভাপতিত্বে এবং এম.আফতাব উদ্দিন ও মামুনুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন শাহজালাল ডিগ্রি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান জনাব হারুন রশীদ। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ছাত্র পরিষদের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি আসিফ আযহার, যুগ্ম সাধারণ সম্পাদক আফজাল হোসেন মিজান, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক জাহেদ আহমদ শিমুল, কর্মসংস্থান বিষয়ক সম্পাদক তপন চন্দ্র দাস, সহ-কর্মসংস্থান বিষয়ক সম্পাদক এম ডি আরিফ আহমদ, কানাইঘাট স্টুডেন্ট এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক মনির আহমদ, দপ্তর সম্পাদক আব্দুল বাতিন শহীদ এবং মূলাগুল যুব কল্যাণ পরিষদের সভাপতি রাসেল আহমদ। বক্তারা তাদের বক্তব্যে বৃহত্তর জৈন্তিয়ার ইতিহাস-ঐতিহ্যকে তোলে ধরেন এবং এ জনপদের জনগণের সকল দাবী পূরণের লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। সংগঠনের সভাপতি তার বক্তব্যে বলেন, বৃহত্তর জৈন্তিয়ার সকল দাবী-দাওয়া আদায়ের লক্ষ্যে অচিরেই সতেরো পরগণার প্রতিটিতেই জৈন্তিয়া কেন্দ্রীয় ছাত্র পরিষদের কার্যক্রম শুরু হতে যাচ্ছে । প্রথম ধাপে চারটি উপজেলা শাখা গঠনের মধ্য দিয়ে সংগঠনকে জনগণের কাছে পৌঁছে দেয়া হবে। চারটি উপজেলার মধ্যে প্রথমেই কানাইঘাট উপজেলায় কমিটি দেওয়া হবে। অতি শীঘ্রই সৎ, দক্ষ ও মেধাবীদের সমন্বয়ে কানাইঘাট উপজেলা জন্য সংঠনের একটি শাখা গঠনের আশ্বাস প্রদান করেন তিনি।

সভায় জৈন্তিয়া কেন্দ্রীয় ছাত্রপরিষদের প্রতিষ্ঠা আহবায়ক কমিটির সদস্য অসুস্থ সিরাজুর রহমান এর রোগ মুক্তির জন্য দোয়া ও সংগঠনের প্রতিষ্ঠাতা এম.তৈয়বুর রহমান ও ছাত্র পরিষদের যে সকল নেতৃবৃন্দ মৃত্যু বরন করেছেন তাদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া পাঠ করা হয়।
এর পর নব গঠিত কমিটির সভাপতি কেন্দ্রীয় নেতৃবৃন্দদেরকে নিয়ে হযরত মোশাহিদ রাঃ(বায়মপুরী) কবর জিয়ারত করেন।
বিডিনিউজ ইউরোপ /১২ জানুয়ারি / জই


আরো বিভন্ন ধরণের নিউজ