• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

জমে উঠছে সিলেট অনলাইন প্রেসক্লাব নির্বাচন

সাইফুল ইসলাম ( বাংলাদেশ) সিলেট
আপডেট : মঙ্গলবার, ১২ জানুয়ারী, ২০২১

জমে উঠছে সিলেট অনলাইন প্রেসক্লাব নির্বাচন

বর্তমান সময়ে সিলেটের অনলাইন গণমাধ্যম কর্মীদের একমাত্র প্রতিষ্ঠান “সিলেট অনলাইন প্রেসক্লাব”-এর ২০২১-২০২২সেশনের দ্বি-বার্ষিক নির্বাচন অন্যরকম আমেজে জমে উঠছে,ইতিমধ্যে প্রার্থীদের প্রচারণায় সরগরম হয়ে উঠছে সোস্যাল মিডিয়া।

গতকাল ১১জানুয়ারি,২০২১ইং মনোনয়ন বৈধতা ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ইরফানুজ্জামান চৌধুরী।
এসময় প্রার্থীদের সরব উপস্থিতি ক্লাব প্রাঙ্গন উৎসবমুখর হয়ে উঠে,একি পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সেলফি তুলতেও দেখা গেছে।একজন অন্যজনের সাথে সৌহার্দ্য বিনিময় করতে দেখা গেছে,
কোন কোন প্রার্থী তার প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে নিয়ে একসাথে মনোনয়নপত্র জমা দিয়ে ছবি তুলে তা ফেইসবুকে আপলোড করতে দেখা যায়।

ইতিমধ্যে প্রার্থীরা স্ব-স্বপদে জোরেশোরে প্রচারণা চালিয়ে যাচ্ছেন।ভোটারদের কাছে নিজের যোগ্যতার সর্বোচ্চ পরিচয় তুলে ধরে সৃজনশীল ও প্রতিশ্রুতিশীল নেতৃত্বের সম্ভাবনা দেখাচ্ছেন ভোটারদের,কেউ কেউ রাতবিরাতে ভোটারদের বাসায় বাসায় যাচ্ছেন।নানা ভঙ্গিতে ভোটারদের আকৃষ্ট করার সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।
এবার নির্বাচনে বিভিন্ন পদে ২৩জন প্রার্থী মনোনয়ন কিনেন।তার ৪জনের মনোনয়ন বাতিল করে নির্বাচন কমিশন।তবে,বাতিল কৃতদের আপিলের সুযোগ রয়েছে,আজ আপিলের শেষ দিন বলে জানা যায়।

আগামি ২৩জানুয়ারি২০২১ইং সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে,একটি ভোট বদলে দিতে পারে একজন প্রার্থীর অবস্থান।এবার সিলেট অনলাইন প্রেসক্লাবে সর্বমোট ভোটের সংখ্যা ৪০টি।
বিডিনিউজ ইউরোপ /১২ জানুয়ারি / জই


আরো বিভন্ন ধরণের নিউজ