• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

কড়া নিরাপত্তার মাধ্যই দিয়েই চলছে টাঙ্গাইলে ধনবাড়ী পৌর নির্বাচনের ভোটগ্রহণ

জহিরুল ইসলাম মিলন (টাঙ্গাইল) ধনবাড়ি
আপডেট : শনিবার, ১৬ জানুয়ারী, ২০২১

কড়া নিরাপত্তার মাধ্যই দিয়েই চলছে টাঙ্গাইলে ধনবাড়ী পৌর নির্বাচনের ভোটগ্রহণ

কড়া নিরাপত্তার মাধ্যই দ্বিতীয় ধাপে টাঙ্গাইলের ধনবাড়ী পৌরসভা নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। এবার প্রথমবারের মতো এ পৌরসভায় ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) পদ্ধতিতে ভোট দিচ্ছেন ভোটাররা।

আজ শনিবার সকাল ৮টা থেকে পৌরসভার ১৫ ভোটকেন্দ্রে একযোগে এ ভোট গ্রহণ শুরু হয়। এ পৌর সভার ৩০ হাজার ৩ জন ভোটার আজ তাদের ভোটাধিকার প্রয়োগ করে পৌর মেয়র ও কাউন্সিলর নির্বাচিত করবেন।

সকালে বেশ কয়েকটি কেন্দ্রে ঘুরে ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। ভোটকেন্দ্রগুলোতে ভোটাররা নানা উৎসাহে নিয়ে তাদের পছন্দের ভোটারকে ভোট দিতে এসেছেন। প্রথম বারের মতো ইভিএমএ ভোট দিয়ে তারা উল্লাস প্রকাশ করছেন। সব চেয়ে বেশি আনন্দ প্রকাশ করছেন তরুণ ভোটাররা।

ভোট দিতে আসা বয়োবৃদ্ধ ভোটার বুলি বেগম জানান, বাবারে কি দুনিয়া আইলো… খালি নোক দিয়া ধরলাম আর ভোট ওইয়া গেলো। এহল আর বলে কাগজে সীল মারন লাগে না। আল্লাহ যে আমাগরে কতো কি যে দেহাবো। তিনি বলেন পছন্দের ভোটারদের ভোট দিলাম।

ধনবাড়ী উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রির্টানিং অফিসার করুনা সিন্দু চাকলাদার জানান, এ পৌরসভায় ৯টি ওয়ার্ডে ১৫টি কেন্দ্রে মোট ভোটার ৩০ হাজার ৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৪ হাজার ৪৬৩ জন এবং মহিলা ভোটার ১৫ হাজার ৫৪০ জন। নির্বাচন কমিশন ও স্থানীয় প্রশাসন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে আমরা বদ্ধ পরিকর। প্রতিটি নির্বাচনী কেন্দ্রে র‌্যাব, বিজিবি, পুলিশ, আনসারসহ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জুড়িশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে। কোন প্রার্থী যদি নির্বাচনে অনিয়ম করতে চায় তাহলে তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেয়া হবে।

উল্লেখ্য, ‘খ’ শ্রেণীর এ পৌরসভায় মেয়র পদে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরা হলেন, আওয়ামী লীগের প্রার্থী বর্তমান মেয়র খন্দকার মঞ্জুরুল ইসলাম তপন, বিএনপি’র প্রার্থী এসএমএ সোবহান এবং আওয়ামী লীগের বিদ্রোহী (স্বতন্ত্র) সদ্য বহিস্কৃত উপজেলা যুব লীগ সভাপতি মুহাম্মদ মনিরুজ্জামান বকল (নারিকেল গাছ) ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মুহাম্মদ আলী কিসলু (জগ) প্রতীক নিয়ে প্রতিদ্বন্ধীতা করছেন। এ ছাড়া ৯টি সাধারণ আসনে কাউন্সিলর পদে ২৮ জন এবং ৩টি মহিলা কাউন্সিলর পদে ১৩ জন প্রার্থী প্রতিন্ধন্ধীতা করছেন।
বিডিনিউজ ইউরোপ /১৬ জানুয়ারি / জই


আরো বিভন্ন ধরণের নিউজ