• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

ধনবাড়ী পৌরসভায় মেয়র হলেন বিদ্রোহী প্রার্থী মনিরুজ্জামান

জহিরুল ইসলাম মিলন (টাঙ্গাইল) ধনবাড়ি
আপডেট : শনিবার, ১৬ জানুয়ারী, ২০২১

ধনবাড়ী পৌরসভায় মেয়র হলেন বিদ্রোহী প্রার্থী মনিরুজ্জামান বকুল

টাঙ্গাইলের ধনবাড়ী পৌরসভার নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মুহাম্মদ মনিরুজ্জামান বকুল মেয়র নির্বাচিত হয়েছেন।

তিনি ধনবাড়ী উপজেলা যুবলীগের সভাপতি ছিলেন। বিদ্রোহী প্রার্থী হওয়ায় তাকে সভাপতির পদ থেকে অব্যাহতি দেয়া হয়।

আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মুহাম্মদ মনিরুজ্জামান বকুল নারিকেল প্রতীক নিয়ে ৮ হাজার ৯৬৩ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের খন্দকার মনজুরুল ইসলাম তপন নৌকা প্রতীক নিয়ে ১১৫৯ ভোটে পরাজিত হয়েছেন। তিনি পেয়েছেন ৭ হাজার ৮০৪ ভোট।

এছাড়াও বিএনপি প্রার্থী এস এম এ ছোবহান ধানের শীষ প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ৩ হাজার ৫২ ভোট, আওয়ামী লীগের আরেক বিদ্রোহী প্রার্থী মুহাম্মদ আলী কিসলু জগ প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ৩০৮।

জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা এ এইচ এম কামরুল হাসান বলেন, বেসরকারিভাবে মনিরুজ্জামান বকুল জয় লাভ করেছেন। ভোট সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। কিছু অপ্রীতিকর ঘটনা ঘটলেও আইনশৃঙ্খলা বাহিনী তা নিয়ন্ত্রণ করে সুষ্ঠুভাবে ভোট গ্রহণ করতে সক্ষম হয়েছে।

ধনবাড়ীতে এই ভোটিং মেশিনে (ইভিএম) ৯টি ওয়ার্ডের ৩০ হাজার ৩জন ভোটার ১৫টি কেন্দ্রে ৭৮টি কক্ষে ইভিএম এ তাদের ভোটাধিকার প্রয়োগ করা হয়েছে। এর মধ্যে পুরুষ ভোটার ১৪ হাজার ৪৬৩, নারী ভোটার রয়েছেন ১৫ হাজার ৫৪০ জন।
বিডিনিউজ ইউরোপ /১৭ জানুয়ারি / জই


আরো বিভন্ন ধরণের নিউজ