• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

“শরণার্থী” : কবি মোস্তফা হামেদী

গোলাম মোস্তফা রাজনৈতিক প্রতিবেদক ঢাকা
আপডেট : সোমবার, ১৮ জানুয়ারী, ২০২১

“শরণার্থী”
-মোস্তফা হামেদী

সমস্ত সংসার ভ্যানে তুলে আকাশের নিচে দাঁড়াই

রোদ তেরচা হয়ে পড়ছে

শূন্য ভাসমান এই মৃদু ঢেউয়ের ওপর

মনে হয় এই এখুনি তলিয়ে যাব–

গড়িয়ে চলেছে টায়ারের সরু চাকা

পুলসিরাত পার হচ্ছে যেন

পিছনে স্মৃতির কুঠুরি

শূন্যতার গমগমে বেজে চলা পাখোয়াজ

অরূপের পথে মৃদু পদস্পন্দ

চিরকালীন শরণার্থীর মতো কোথাও জানটুকু
কোথাও ছোট এক ভ্যান

সঙ্গে চলেছে…

কবি পরিচিতি: কবি মোস্তফা হামেদীর জন্মস্থান চাঁদপুর জেলার ফরিদগঞ্জ। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর শেষ করেন। প্রকাশিত কাব্য: মেঘ ও ভবঘুরে খরগোশ, জড়োয়া, তামার তোরঙ্গ, সেমিজের ফুলগুলি।
বিডিনিউজ ইউরোপ /১৮ জানুয়ারি / জই


আরো বিভন্ন ধরণের নিউজ