• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

হাতীবান্ধায় সড়ক দূর্ঘটনায় নিহত দুই পুলিশ সদস্যের জানাজা সম্পন্ন

মিজানুর রহমান লালমনিরহাট প্রতিনিধি
আপডেট : মঙ্গলবার, ১৯ জানুয়ারী, ২০২১

হাতীবান্ধায় সড়ক দূর্ঘটনায় নিহত দুই পুলিশ সদস্যের জানাজা সম্পন্ন

লালমনিরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত পুলিশের এসআই আব্দুল মতিন ও কনস্টেবল মজিবুল হক ওরফে হাজী’র নামাজে জানাজা সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার দুপুরে জেলা পুলিশ লাইন্স মাঠে প্রথম জানাজা সম্পন্ন হয়।

এর আগে সোমবার জেলার হাতিবান্ধার খানের বাজার এলাকায় পেশাগত দায়িত্ব পালন করে মোটরসাইকেল যোগে থানায় ফেরার পথে বুড়িমারী-ঢাকা আঞ্চলিক মহাসড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে তারা মারা যান।

নিহত এসআই আব্দুল মতিনের বাড়ি কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলার পাইকেরছড়া গ্রামে। তিনি মৃত জয়েন উদ্দিন সরকারের ছেলে। আব্দুল মতিন ১৯৮৮ সালের ৬ ডিসেম্বর বাংলাদেশ পুলিশে যোগদান করেন।

নিহত অপর পুলিশ সদস্য মজিবুল হক রংপুর জেলার গঙ্গাচড়া উপজেলার মাহিপুর গ্রামের শেখ মাহমুদুর রহমানের ছেলে। তিনি পুলিশে যোগদান করেছিলেন ৮ ডিসেম্বন ১৯৭৩ সালে। তারা উভয়ই লালমনিরহাট জেলা পুলিশের ডিএসবি শাখায় কর্মরত ছিলেন।

জানাজায় জেলা প্রশাসক আবু জাফর, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মতিয়ার রহমান, সদর উপজেলা জেলা চেয়ারম্যান কামরুজ্জামান সুজন, জেলা পুলিশের কর্মকর্তা, কর্মচারী নিহতদের স্বজন ও স্থানীয়রা অংশ নেন।
বিডিনিউজ ইউরোপ /১৯ জানুয়ারি / জই


আরো বিভন্ন ধরণের নিউজ