• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

আমার একাকীত্বঃ কবি শেখ মোঃ সুরুজ আলী সূর্য

শেখ মোঃসুরুজ আলী ঢাকা
আপডেট : বুধবার, ২০ জানুয়ারী, ২০২১

আমার একাকীত্ব
শেখ মোঃ সুরুজ আলী সূর্য

নিজেকে একা একা রাখতে রাখতে একাকীত্ব দেয়ালে ডেকে গেছি,
আমি চাইলেও এই দেয়াল টপকানো সাধ্য নেই বরং কেঁদেছি।
অবশেষে আমি আমাকে পারিনি ছুঁতে,
একা একা নিজেকে রেখেছি রেখেছি ভীষণ যন্ত্রণাতে।

আমি বেলায় বেলায় খুড়ে খুড়ে নিঃসঙ্গতা খুঁজেছি,
অবশেষে আমাকে আমি পর্যন্ত ছু্ঁতে কি পেরেছি?
শেষ রাত্রি যেভাবে খুঁজে সুপ্রভাতকে,
সকালে আমাকে আমি খুললেই পাই আঘাতকে।
রৌদ্রে রৌদ্রে হাঁটতে হাঁটতে আমি ক্লান্ত হয়ে পড়ি,
আমি তখন আমাকে ভীষণ ভাবে গড়ি।
এখন ও আমি আমার একাকীত্ব ভাঙ্গতে পারিনি,
জীবনের বহু পথ,বহু স্মৃতি এখনো ভুলতে পারিনি।
ভাবি,ভীষণ রকম চিন্তা করি,কখন আমি শিথিল হয়ে ঝরে পড়ে যাবো,
এখন কি তোমাকে আবার আমি পাবো?
উদাসীন পাখি উড়ছে,
নীল পটভূমি তছনছ করে খুঁজছে।
তারপর ও আমি ভাবছি,ভীষণ ভাবছি,
একাকীত্বের দেয়াল টপকাতে যে পারিনি,
অবশেষেও আমি যে পারিনি।
বিডিনিউজ ইউরোপ /২০ জানুয়ারি / জই


আরো বিভন্ন ধরণের নিউজ