• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

১২২ রানেই গুটিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ সহজ বিজয় বাংলাদেশের

জহিরুল ইসলাম মিলন (টাঙ্গাইল) ধনবাড়ি
আপডেট : বুধবার, ২০ জানুয়ারী, ২০২১

১২২ রানেই গুটিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ সহজ বিজয় বাংলাদেশের

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে টসে জিতে ফিল্ডিংয়ে নেমে দারুণ সূচনা করেন মুস্তাফিজুর রহমান। দলীয় ২৪ রানের মধ্যে দুই ওপেনার ব্যাটসম্যান সুনীল অ্যামব্রিস এবং জোশুয়া দা সিলভার উইকেট তুলে নেন মুস্তাফিজুর রহমান। ৭ রান করা সুনীল অ্যামব্রিসকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন মোস্তাফিজুর রহমান। ইনিংসে ষষ্ঠ ওভারে আরেক ওপেনার জোশুয়া দা সিলভারকে ৯ রানে প্যাভিলিয়নে ফেরান মুস্তাফিজ। দুর্দান্ত একটি ক্যাচ ধরেন লিটন দাস। এর পরের গল্পটা সাকিব আল হাসানের। নিষেধাজ্ঞা থেকে ফিরে হিংস্র বাঘের মত ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানদের উপরে ঝাঁপিয়ে পড়েছেন তিনি।

দলীয় ৫৬ রানের মধ্যে সাকিব তুলে নেন আরো তিনটি উইকেট। ১২ রান করা জন আন্দ্রে ম্যাকার্থিকে বোল্ড আউট করেন সাকিব। এরপর ১৭ রান করা ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক জেসন মোহাম্মদ এবং শূন্য রানে নক্রুমাহ বোনারকে প্যাভিলিয়নে ফেরান সাকিব। পরে হাসান মাহমুদ ও সাকিবের আঘাতে ৩২.২ ওভারে সব উইকেট হারিয়ে ১২২ রানেই গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। ফলে বাংলাদেশকে ১২৩ রানের টার্গেট দিল ওয়েস্ট ইন্ডিজ।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, হাসান মাহমুদ, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ: সুনীল অ্যামব্রিস, জোশুয়া দা সিলভা, জন আন্দ্রে ম্যাকার্থি, জন নক্রুমাহ বোনার, জেসন মোহাম্মদ, রোভম্যান পাওয়েল, কাইল মায়ার্স, জহ্মার হ্যামিলটন, রেমন রেফার, আলজারি জোসেফ, টি চেমার হোল্ডার।
বিডিনিউজ ইউরোপ /২০ জুলাই / জই


আরো বিভন্ন ধরণের নিউজ