• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

ঝালকাঠিতে সুগন্ধা ও বিষখালী নদীতে মাছ ধরা শুরু

বাধঁন রায় ঝালকাঠি বরিশাল
আপডেট : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২০

ঝালকাঠিতে সুগন্ধা ও বিষখালী নদীতে মাছ ধরা শুরু

টানা ২২ দিনের নিষেধাজ্ঞার পর ঝালকাঠির সুগন্ধা ও বিষখালী নদীতে ইলিশ ধরা শুরু করেছে জেলেরা। বৃহস্পতিবার সকাল থেকে নদীতে জাল ফেলে মাছ ধরছেন তারা। তবে গত বছরের তুলনায় এ বছর ইলিশ কম পাচ্ছেন বলে জানিয়েছেন জেলেরা। এখন আর ঝাকে ঝাকে ইলিশের দেখা পাচ্ছেন না তারা। মৎস্য বিভাগ ও জেলেদের সূত্রে জানা গেছে বর্তমানে ইলিশ মাস সাগরমূখি। ইলিশ মাছ ডিম ছাড়ার পরে তারা সাগরে ফিরে যায়। একারণে কাঙ্খিত হারে মাছ পাওয়া যাচ্ছে না। নদীতে মাছ ধরা শুরু হলেও মৌসুমি জেলেরা অবাধে কারেন্ট জাল ব্যবহার করছেন। কারেন্ট জালের ব্যবহার বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন প্রকৃত জেলেরা। গত ২২ দিনে জেলা প্রশাসকের নেতৃত্বে ৪টি উপজেলায় কঠোরভাবে মৎস্য বিভাগ দিনরাত সারাসি অভিযান চালানো হয়েছে । জেলায় ১৭৩টি মোবাইল কোর্ট পরিচালিত হয়। ১৭৯টি অভিষান চালানো হয়েছে। এসময় ৫২৩ কেজি মা ইলিশ উদ্ধার করে ভিন্ন এতিমখানায় দেয়া হয়েছে। অভিযানে ৪ লক্ষ ৯২ হাজার ২শ মিটার জাল জব্দকরে প্রকাশ্যে পুড়িয়ে ফেলা হয়েছে যার মূল্য ৭৫ লক্ষ ১০ হাজার টাকা। সরকারি নিয়ম লঙ্গন করে মাছ আহরণের দায়ে ৫৫টি মামলায় ৪০জন কে বিভিন্ন মেয়াদে করাদন্ড ও ১৫ জনকে ৭১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বিডিনিউজ ইউরোপ /৬ নভেম্বর / বার্তা সম্পাদক


আরো বিভন্ন ধরণের নিউজ