• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

নির্ধারিত সময়েই মাঠে গড়াবে সাফ চ্যাম্পিয়নশিপ

জহিরুল ইসলাম মিলন (টাঙ্গাইল) ধনবাড়ি
আপডেট : বৃহস্পতিবার, ২১ জানুয়ারী, ২০২১

নির্ধারিত সময়েইমাঠে গড়াবে সাফ চ্যাম্পিয়নশিপ

২০২১ সালের ব্যস্ত সূচির কারণে প্রশ্ন উঠে সাফ চ্যাম্পিয়নশিপ আয়োজন করা আদৌ সম্ভব কিনা? তবে সেই প্রশ্নের সমাধান দিয়েছেন সাফের সাধারণ সম্পাদক।

আগামী সেপ্টেম্বরে বাংলাদেশের অনুষ্ঠিত হওয়ার কথা বঙ্গবন্ধু সাফ চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের। কয়েকদিন আগেই সাফের সভায় চ্যাম্পিয়নশিপের তারিখ নির্ধারণ করা হয়েছে ১৪ থেকে ২৫ সেপ্টেম্বর। তবে বাধ বেধেছিল একই সময়ে অনুষ্ঠিত হওয়া ইসলামিক সলিডারিটি গেমস। তুরস্কের কনিয়া শহরে অনুষ্ঠিত হবে এই গেমস। যেখানে বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন ফুটবল টিম পাঠাবে। এই ফুটবল দল পাঠানোর সিদ্ধান্ত নেয়ায় সাফ চ্যাম্পিয়নশিপ নিয়ে অনিশ্চয়তার কথা উঠেছিল।

তবে সব প্রশ্নের উত্তর দিয়ে বিষয়টি পরিষ্কার করেছেন সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনের (সাফ) সেক্রেটারি আনোয়ারুল হক হেলাল।
তিনি বলেছেন,

“সেপ্টেম্বরেই সাফ চ্যাম্পিয়নশিপ আয়োজন করতে হবে। কারণ, ইন্ডিয়ান সুপার লিগের (আইএসএল) পরবর্তী আসর অক্টোবরে শুরু করবে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন। তাদের এই লিগ চলবে ৮ মাস। তাই সেপ্টেম্বরেই আমাদের সাফ চ্যাম্পিয়নশিপ করতে হবে। এই সময়ে ইসলামিক সলিডারিটি গেমস হলেও তাতে তেমন কোন সমস্যা হবে না। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ইসলামিক সলিডারিটি গেমসে অংশ নেয় বাংলাদেশ ও পাকিস্তান। আমি আজই (বৃহস্পতিবার) এ নিয়ে বাফুফের সঙ্গে কথা বলব।”
এ বিষয়ে বাফুফের সাধারণ সম্পাদক মো. আবু নাইম সোহাগ বলেছেন, “সাফ চ্যাম্পিয়নশিপে খেলবে পূর্ণাঙ্গ জাতীয় দল। ইসলামিক সলিডারিটি গেমসে আমরা দ্বিতীয় দল (অনূর্ধ্ব-২৩) পাঠিয়ে দেব। এই গেমস ফুটবলে আমরা দল পাঠালেও সাফ চ্যাম্পিয়নশিপ নিয়ে কোনো সমস্যা হবে না। সাফ সম্পাদকের সঙ্গে কথা বলে দুই একদিনের মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে নেব।”

বাংলাদেশে এর আগে তিনবার এই টুর্নামেন্ট আয়োজন করেছে। ২০০৩ সালে আয়োজন করে ট্রফি উচিয়ে ধরার গৌরব অর্জন করেছিল লাল-সবুজের প্রতিনিধিরা। এরপর ২০০৯ সালে আয়োজন করে সেমিফাইনালে খেললেও ২০১৮ সালে গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয় বাংলাদেশ।
বিডিনিউজ ইউরোপ /২১ জানুয়ারি / জই


আরো বিভন্ন ধরণের নিউজ