• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

টেকনাফের সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর দুদকের মামলায় কারাগারে

এন আলম আজাদ( ককসবাজার) টেকনাফ
আপডেট : বৃহস্পতিবার, ২১ জানুয়ারী, ২০২১

টেকনাফের সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর দুদকের মামলায় কারাগারে

দুর্নীতি দমন কমিশন দুদক অবৈধভাবে সম্পদ অর্জন করে তা গোপনীয় রাখার অপরাধের মামলায় কক্সবাজার জেলা টেকনাফ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামীলীগের সহ-সভাপতি জাফর আহমদকে কারাগারে পাঠিয়েছে আদালত।তিনি রেঙ্গুরবিল এলাকার সোলতান আহমদের পুত্র।

বৃহস্পতিবার ২১ জানুয়ারি দুপুরে চট্টগ্রাম মহানগর সিনিয়র স্পেশাল হাকিম আদালত এ নির্দেশ দেন।দুদকের আইনজীবী মাহমুদুল হক জানান, টেকনাফের সাবেক চেয়ারম্যান জাফর আহমদের বিরুদ্ধে অবৈধ উপায়ে ৩ কোটি ৭৮ লাখ ৬০ হাজার টাকার সম্পদের তথ্য গোপন আর ৪ কোটি ৯০ লাখ ৭৯ হাজার টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করার মামলা দায়ের করেছিল দুদক।

ঐ মামলায় বিবাদী জামিন চাইলে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন উচ্চআদালত। বৃহস্পতিবার আত্মসমর্পণ করে জামিন চাইলে আদালত না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

দুদক সূত্রে জানা যায়, টেকনাফের সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জাফর আহমদ ৩ কোটি ৭৮ লাখ ৬০ হাজার ১০ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জনের তথ্য গোপন করেন এবং একজন জনপ্রতিনিধি হিসেবে তার উপর অর্পিত ক্ষমতার অপব্যবহার করে ৪ কোটি ৯০ লাখ ৬৯ হাজার ১২৪ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ তার জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণভাবে অর্জনপূর্বক ভোগ দখলে রাখার অপরাধে দুদকের তৎকালীন উপ-সহকারী পরিচালক (বর্তমান সহকারী পরিচালক) মো. রিয়াজ উদ্দিন বাদী হয়ে ২০১৯ সালে ডবলমুরিং থানায় মামলা দায়ের করেন।সেই মামলায় তাকে কারাগারে পাঠানো হয়।
বিডিনিউজ ইউরোপ /২১ জানুয়ারি / জই


আরো বিভন্ন ধরণের নিউজ