• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বহিস্কারের প্রতিবাদে মানববন্ধন

গোলাম মোস্তফা রাজনৈতিক প্রতিবেদক ঢাকা
আপডেট : বৃহস্পতিবার, ২১ জানুয়ারী, ২০২১

খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বহিস্কারের প্রতিবাদে মানববন্ধন

আবাসন সংকটের সমাধান, বেতন ফি কমানো, প্রাথমিক চিকিৎসা ও স্বাস্থ্য ব্যবস্থার উৎকর্ষ সাধন, অগ্রাধিকারভিত্তিতে অবকাঠামো নির্মাণ, ছাত্র বিষয়ক যেকোন সিদ্ধান্ত গ্রহণে শিক্ষার্থীদের অন্তর্ভুক্তকরণ ও অবহিতকরণের দাবিতে আন্দোলনরত ২ ছাত্রকে বহিস্কারের প্রতিবাদে আজ ২১ জানুয়ারি বেলা ১১টায় শিববাড়ী মোড়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আহবানে খুলনার সচেতন নাগরিক ও সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। বিশিষ্ট নাগরিক নেতা ডাঃ শেখ বাহারুল আলমের সভাপতিত্বে এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাধন মণ্ডলের পরিচালনায় মানববন্ধনে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন বাম গণতান্ত্রিক জোট ও গণসংহতি আন্দোলন খুলনা জেলা সমন্বয়ক মুনীর চৌধুরী সোহেল, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) কেন্দ্রীয় সদস্য এস এ রশীদ, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ খুলনা জেলা সমন্বয়ক জনার্দন দত্ত নান্টু, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, খুলনা মহানগর সভাপতি শেখ মফিদুল ইসলাম, সিপিবি মহানগর সভাপতি এইচ এম শাহাদাৎ, ইউনাইটেড কমিউনিস্ট লীগ খুলনা জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য মোস্তফা খালিদ খসরু, নাগরিকনেতা সাংবাদিক মহেন্দ্র নাথ সেন, শাহীন জামাল পন, ক্ষুধামুক্ত আন্দোলন খুলনার সংগঠক অধ্যাপক আহসান হাবিব, উদীচী দৌলতপুর সভাপতি মাহবুবুর রহমান মোহন, মাতঙ্গী নাট্য দলের নূসরাত জাহান, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, খুলনা জেলা সভাপতি সনজিত মণ্ডল, ছাত্র ইউনিয়ন খুলনা জেলা সাধারণ সম্পাদক সৌমিত্র সৌরভ, ছাত্র ফেডারেশন খুলনা মহানগর আহ্বায়ক আল আমিন শেখ, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল কেন্দ্রীয় সদস্য পলাশ পাল, বিপ্লবী ছাত্র-যুব আন্দোলন নেতা সুমাইয়া রহমান, যুব অধিকার পরিষদ নেতা মোঃ সোলায়মান, ছাত্র অধিকার পরিষদ নেতা ফরহাদ হাসান, বিএল কলেজ শিক্ষার্থী আসিফ আকাশ। এছাড়াও সংহতি জানিয়েছে সম্মিলিত সাংস্কৃতিক জোট, খুলনা ফ্রেন্ডস সোসাইটি, বাংলাদেশ প্রগতি লেখক সংঘ, শ্রমিক-কৃষক-ছাত্র-জনতা ঐক্য পরিষদ, খুলনা রাইটার্স ক্লাব, কবিতালাপ, কাকতাড়–য়া সাহিত্য পত্রিকাসহ বিভিন্ন সংগঠন। আরও বক্তব্য রাখেন খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এশা, মামুন, সোনা মিয়া, হাসান আল সাহাব, মোজাহিদ, ইয়াসিন, আশিক, নিখিলেশ, শর্মিষ্ঠা, অরুণ আবীর, বারিদা, সূর্য, মাহাবিব, পল্লব, চন্দন, মাসুদ, রনি, কানিজ ফাতেমা, ওমর ফারুক প্রমুখ।
বিডিনিউজ ইউরোপ /২১ জানুয়ারি / জই


আরো বিভন্ন ধরণের নিউজ