• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

খুবি প্রশাসনিক সেচ্ছাচারিতার বিরুদ্ধে সিলেটে সমাবেশ ও আলোক প্রজ্জ্বলন

গোলাম মোস্তফা রাজনৈতিক প্রতিবেদক ঢাকা
আপডেট : শনিবার, ২৩ জানুয়ারী, ২০২১

খুবি প্রশাসনিক সেচ্ছাচারিতার বিরুদ্ধে সিলেটে সমাবেশ ও আলোক প্রজ্জ্বলন

খুলনা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের ৫ দফা দফা দাবিতে চলমান আন্দোলনকে কেন্দ্র করে দুই শিক্ষার্থী ও তিন শিক্ষককে বহিষ্কারের প্রতিবাদে সংহতি সমাবেশ ও আলোক প্রজ্জ্বলন করেছে ‘অন্যায়ের বিরুদ্ধে আমরা’ প্লাটফর্ম৷ আজ ২৩ জানুয়ারি বিকেল সাড়ে ৪ টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত এই সংহতি সমাবেশে সিলেটের বিভিন্ন ক্যাম্পাসের ছাত্র প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। অন্যায়ের বিরুদ্ধে আমরা প্লাটফর্মের সংগঠক এবি সায়েমের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী উত্তম সরকার, সংগঠক তোফায়েল নিয়াজ চৌধুরী, তানজিনা বেগম, শিক্ষক আমির উদ্দিন, জেসিপিএসসি শিক্ষার্থী আসিফ রহমান, ফামিয়া সালাম প্রমুখ৷

সংহতি সমাবেশে খুলনা বিশ্ববিদ্যালয় প্রশাসনের অগণতান্ত্রিক সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের ৫ দফা দাবির সাথে একাত্মতা পোষণ করা হয়৷ একই সাথে অবিলম্বে বহিষ্কারাদেশ প্রত্যাহার ও আন্দোলনে শিক্ষার্থীদের হয়রানির জন্য দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানানো হয়৷

সংহতি সমাবেশ শেষে সিলেট শহীদ মিনারের বেদিতে আলোক প্রজ্জ্বলন করা হয়৷
বিডিনিউজ ইউরোপ /২৪ জানুয়ারি / জই


আরো বিভন্ন ধরণের নিউজ