• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

বিশ্ব র‍্যাংকিং এ ভারত-পাকিস্তানকে টপকে তিনে বাংলাদেশ

জহিরুল ইসলাম মিলন ( টাঙ্গাইল) ধনবাড়ী
আপডেট : সোমবার, ২৫ জানুয়ারী, ২০২১

ভারত-পাকিস্তানকে টপকে তিনে বাংলাদেশ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ দিয়ে আইসিসি ওয়ানডে সুপার লিগের যাত্রা শুরু করে বাংলাদেশ। শুরুতেই দুর্দান্ত তামিম ইকবাল বাহিনী। জয় পেয়েছে পঞ্চাশ ওভারের প্রথম দুই ম্যাচেই। সেই সুবাদে ২০ পয়েন্ট নিয়ে ভারত-পাকিস্তানকে টপকে তিনে অবস্থান করছে বাংলার দামাল ছেলেরা।
৬ ম্যাচ থেকে ৪ জয় এবং ২ পরাজয়ে ৪০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে অস্ট্রেলিয়া। সমান ম্যাচে ৩ জয় নিয়ে দুইয়ে অবস্থান করছে ইংল্যান্ড। বাংলাদেশের সমান ২০ পয়েন্ট পেলেও রেটিংয়ে পিছিয়ে থাকায় চারে আছে পাকিস্তান। ১০ পয়েন্ট নিয়ে সেরা পাঁচের বাকি দলটি হলো এশিয়ার নতুন পরাশক্তি আফগানিস্তান।

তিন ম্যাচ খেলে মাত্র এক জয় ভারতের। পেনাল্টি ওভারে কাটাকাটির পর তাদের সংগ্রহ ৯ পয়েন্ট। অবস্থান করছে তালিকার আট নম্বরে। তবে এখন পর্যন্ত আইসিসি ওয়ানডে সুপার লিগের কোন ম্যাচে অংশ নেয়নি নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, নেদারল্যান্ডের মতো দলগুলো।

চট্রগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের শেষ ওয়ানডেতে আগামীকাল (২৫ জানুয়ারি) ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। সেখানে জয়ের ধারা অব্যাহত থাকলে ৩০ পয়েন্ট নিয়ে ইংল্যান্ডকে হটিয়ে দুইয়ে চলে আসবে টাইগাররা। তবে ক্যারিবিয়ানদের আগামহুঁশিয়ারি, শেষ ম্যাচে জয়ে ফিরতে তারা সর্বাত্মক চেষ্টাই করবে।
বিডিনিউজ ইউরোপ /২৫ জানুয়ারি / জই


আরো বিভন্ন ধরণের নিউজ