• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

সীমিত পরিসরে ক্লাস-পরীক্ষা নেয়ার প্রস্তুতি চলছে জবিতে

মেহেরাবুল ইসলাম সৌদিপ জবি ঢাকা
আপডেট : সোমবার, ২৫ জানুয়ারী, ২০২১

সীমিত পরিসরে ক্লাস-পরীক্ষা নেয়ার প্রস্তুতি চলছে জবিতে

করোনা মহামারীর কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সীমিত পরিসরে ক্লাস ও পরীক্ষা নেয়ার প্রস্তুতি নিচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) কর্তৃপক্ষ। সরকারি নির্দেশনা পেলেই ক্লাস-পরীক্ষা শুরু হবে এমনটা জানিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান। গতকাল সোমবার এক ফোনালাপে তিনি এসব তথ্য জানান।

উপাচার্য বলেন, বিভিন্ন বিশ্ববিদ্যালয় অনার্স-মাস্টার্সের শেষ সেমিস্টারের পরীক্ষা নেওয়ার প্রস্তুতি নিচ্ছে কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয়ে এসব পরীক্ষা গত ডিসেম্বরের ২০ তারিখ থেকে শুরু হয়ে এরই মধ্যে প্রায় শেষ হয়েছে। এমনকি যাদের শেষ হয়েছে তাদের এপিয়ার্ড সার্টিফিকেটও দিয়ে দেওয়া হয়েছে। আমরা এখন অন্যান্য বর্ষের শিক্ষার্থীদের ক্লাস পরীক্ষা নেওয়ার প্রস্তুতি নিচ্ছি। স্বাস্থ্যবিধি মেনে কীভাবে পরীক্ষা নেওয়া যায় তা নিয়েই ডিনদের সাথে আলোচনা চলছে। যাতে করে ক্যাম্পাসে, পরিবহনে মাত্রাতিরিক্ত ভিড় না হয় ডিনদের সাথে আলোচনা করে রোটেশন করবো। সপ্তাহে পাঁচদিন পাঁচ ইয়ার আসবে। অর্থাৎ যেদিন প্রথম বর্ষের শিক্ষার্থীরা আসবে সেদিন অন্য কোনো বর্ষের শিক্ষার্থীরা আসবে না।

উল্লেখ্য যে, আগামী ৪ ফেব্রুয়ারির মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছে সরকার। এ বিষয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, করোনার সার্বিক পরিস্থিতি দেখে এবং কোভিড-১৯ জাতীয় পরামর্শক কমিটির পরামর্শ অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে। ৪ ফেব্রুয়ারির পরেই প্রথম সপ্তাহে শিক্ষার্থীদের শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়ে আসবো, নাকি আমাদের আরও কিছুদিন অপেক্ষা করতে হবে সে বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। তবে বিশ্ববিদ্যালয়গুলো খোলার বিষয়ে এখনো কিছু বলা হয়নি। অবশ্য বিশ্ববিদ্যালয়গুলো এ বিষয়ে নিজেরাই সিদ্ধান্ত নেবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
বিডিনিউজ ইউরোপ /২৫ জানুয়ারি / জই


আরো বিভন্ন ধরণের নিউজ