• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

হাতীবান্ধায় ভেলাগুড়ি ইউপি নির্বাচন : আ’লীগের প্রার্থী হতে চান এমদাদ হোসেন

মিজানুর রহমান লালমনিরহাট প্রতিনিধি
আপডেট : সোমবার, ২৫ জানুয়ারী, ২০২১

হাতীবান্ধায় ভেলাগুড়ি ইউপি নির্বাচন : আ’লীগের প্রার্থী হতে চান এমদাদ হোসেন

লালমনিরহাটঃলালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার আসন্ন ভেলাগুড়ি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন চান বিশিষ্ট ব্যবসায়ী পরিচ্ছন্ন ব্যক্তিত্ব, তরুণ সমাজসেবক এমদাদ হোসেন।

স্হানীয় সরকার এই নির্বাচনকে ঘিরে চলছে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের দৌড়ঝাপ।নৌকা মার্কার মনোনয়ন পেতে নিজ নিজ ইউনিয়নে অনেকেই করছেন গণসংযোগ।

খোঁজ নিয়ে জানা গেছে, আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী এমদাদ হোসেন ভেলাগুড়ি ইউনিয়নের সাধারণ মানুষদের সাহায্য সহযোগীতা করে আসছেন। ভেলাগুড়ি ইউনিয়ন আ’লীগ কর্মীর অনেকেই জানান, এমদাদ হোসেন ভেলাগুড়ি ইউনিয়ন আওয়ামী লীগের একজন সক্রিয় সদস্য। করোনা কালে তিনি আমাদের পাশে থেকে সহযোগীতার হাত বাড়িয়েছেন। আমরা চাই এমদাদ হোসেন এবার নৌকা মার্কার চেয়ারম্যান প্রার্থী হলে ভেলাগুড়ি ইউনিয়নবাসীর উন্নয়ন ঘটবে।

ভেলাগুড়ি ইউনিয়নের ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি স্বপন জানান, এমদাদ হোসেন চেয়ারম্যান পদে নৌকা মার্কার মনোনয়ন প্রত্যাশী। তিনি এবার চেয়ারম্যান পদে আলোচনায় রয়েছেন। নৌকা মার্কা পেলে তিনি বিপুল ভোটে জয়লাভ করবেন ইনশাআল্লাহ।

জানা গেছে, চেয়ারম্যান পদে আলোচনায় রয়েছেন আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী এমদাদ হোসেন। মনোনয়ন প্রত্যাশী এমদাদ হোসেন বলেন, চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন পাওয়ার ব্যাপারে আমি খুবই আত্মবিশ্বাসী। তবে আওয়ামী লীগ যাকেই মনোনয়ন দেবে তার পক্ষেই মাঠে কাজ করবেন বলেও জানান তিনি।
বিডিনিউজ ইউরোপ /২৫ জানুয়ারি / জই


আরো বিভন্ন ধরণের নিউজ