• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

ছাত্র ফেডারেশনের ৩৬ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আগামীকাল শাহবাগে ছাত্র সমাবেশ

বিডিনিউজ ইউরোপ ন্যাশনাল ডেক্স
আপডেট : সোমবার, ২৫ জানুয়ারী, ২০২১

ছাত্র ফেডারেশনের ৩৬ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আগামীকাল শাহবাগে ছাত্র সমাবেশ

বাংলাদেশ ছাত্র ফেডারেশনের ৩৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামীকাল ২৬ জানুয়ারি ২০২১ (মঙ্গলবার) সকাল সাড়ে ১১ টায় শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হবে। “সবার জন্য বিনামূল্যে করোনা ভ্যাকসিন দাও, করোনাকারে শিক্ষার্থীদের বেতন-ভর্তি ফি ৫০% কমাও এবং স্বৈরাচারী দুঃশাসন মুক্ত অসাম্প্রদায়িক বাংলাদেশ চাই” এই আহ্বায়নে অনুষ্ঠিতব্য উক্ত সমাবেশে সভাপতিত্ব করবেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি গোলাম মোস্তফা। সমাবেশ বক্তব্য রাখবেন ছাত্র ফেডারেশনের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীর সদস্য মনির উদ্দীন পাপ্পু, ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি ফরহাদ জামান জনি, সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান খান রিচার্ড, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আবু রায়হান খান, ঢাকা মহানগর শাখার আহ্বায়ক সৈকত আরিফ, টাঙ্গাইল জেলা শাখার আহ্বায়ক ফাতেমা রহমান বীথি, কুমিল্লা মহানগর শাখার আহ্বায়ক তানভীর আলম, নারায়ণগঞ্জ জেলা শাখার অর্থ সম্পাদক ফারহানা মানিক মুনাসহ প্রমুখ নেতৃবৃন্দ। সমাবেশ পরিচালনা করবেন সাধারণ সম্পাদক জাহিদ সুজন।

উক্ত কর্মসূচির সংবাদ সংগ্রহ ও প্রচারের জন্য আপনার/আপনাদের প্রতিষ্ঠানের সহযোগিতা একান্ত কাম্য।

বার্তা প্রেরক-
এম এইচ রিয়াদ
দপ্তর সম্পাদক
বাংলাদেশ ছাত্র ফেডারেশন

বিডিনিউজ ইউরোপ /২৫ জানুয়ারি / জই


আরো বিভন্ন ধরণের নিউজ