• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

চট্টগ্রামে ‘ফ্যাসীবাদবিরোধী লড়াই জোরদারের আহ্বান’ জোনায়েদ সাকি’র

গোলাম মোস্তফা রাজনৈতিক প্রতিবেদক ঢাকা
আপডেট : শুক্রবার, ২৯ জানুয়ারী, ২০২১

চট্টগ্রামে ‘ফ্যাসীবাদবিরোধী লড়াই জোরদারের আহ্বান’ জোনায়েদ সাকি’র

গণসংহতি আন্দোলনের আয়োজনে আজ ২৯ জানুয়ারি (শুক্রবার) চট্টগ্রাম বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম নিউ মার্কেট মোড়ে অবস্থিত দোস্ত বিল্ডিংয়ে গণসংহতি আন্দোলন চট্টগ্রাম জেলা কার্যালয়ে অনুষ্ঠিত দিনব্যাপী এই কর্মশালায় প্রশিক্ষক হিসেবে ছিলেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জননেতা জোনায়েদ সাকি, গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় রাজনৈতিক পরিষদের সদস্য ফিরোজ আহমেদ ও হাসান মারুফ রুমী।

কর্মশালায় উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে জোনায়েদ সাকি বলেন, বর্তমান সরকারের জুলুম ফ্যাসীবাদী শাসন থেকে ১৮ কোটি জনগণের মুক্তির জন্য আমরা লড়াই করছি। ফ্যাসীবাদবিরোধী এই লড়াইকে আরো জোরদার করতে হবে। এই লড়াইয়ে ছাত্র-তরুণসহ সর্বস্তরের মানুষকে যুক্ত করে বৃহত্তর আন্দোলন গড়ে তুলতে হবে। ঐক্যবদ্ধ সংগ্রাম ছাড়া চলমান স্বৈরাচারী দুঃশাসন মোকাবেলা সম্ভব নয়। তাই আমাদের দলের পক্ষ থেকে আমরা ফ্যাসীবাদবিরোধী সকল রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ করাব চেষ্টা করছি। ফ্যাসিবাদ বিরোধী লড়াইকে জোরদার করার পাশাপাশি সাংগঠনিক কাঠামোকে আরো শক্তিশালী ও বিস্তৃত করার জন্য আমাদের দলীয় কর্মশালা প্রশিক্ষণ অব্যাহত থাকবে।

কর্মশালার প্রথম সেশনে সভাপতিত্ব করেন গণসংহতি আন্দোলন ফেনী জেলার আহ্বায়ক অ্যাডভোকেট কায়কোবাদ সাগর এবং দ্বিতীয় সেশনে সভাপতিত্ব করেন কুমিল্লা জেলার আহ্বায়ক ইমরাদ জুলকারনাইন।
গণসংহতি আন্দোলন চট্টগ্রাম মহানগর শাখার সদস্য সচিব ফরহাদ জানান জনির পরিচালনায় উক্ত কর্মশালায় চট্টগ্রাম, ফেনী, কুমিল্লা, বান্দরবান, খাগড়াছড়িসহ আশপাশের কয়েকটি জেলার নেতৃস্থানীয় প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

বিডিনিউজ ইউরোপ /২৯ জানুয়ারি / জই


আরো বিভন্ন ধরণের নিউজ