• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

সালথা উপ‌জেলায় ইউ‌পি চেয়ারম‌্যা‌নের বিরু‌দ্ধে মু‌ক্তি‌যোদ্ধা ও স্থানী‌দের সংবাদ স‌ম্মেলন

ফকির নয়ন ফরিদপুর থেকে নিজস্ব প্রতিনিধি
আপডেট : শুক্রবার, ২৯ জানুয়ারী, ২০২১

ফ‌রিদপু‌রের সালথা উপ‌জেলায়
ইউ‌পি চেয়ারম‌্যা‌নের বিরু‌দ্ধে মু‌ক্তি‌যোদ্ধা ও স্থানী‌দের সংবাদ স‌ম্মেলন

ফ‌রিদপু‌রের সালথা উপ‌জেলায় ৬নং আটঘর ইউ‌নিয়ন প‌রিষ‌দের চেয়ারম‌্যান শ‌হিদুল হাসান খান সোহা‌গের বিরু‌দ্ধে সংবাদ স‌ম্মেলন ক‌রেছে বীর মু‌ক্তি‌যোদ্ধা আঃ কা‌দের মোল‌্যা ও স্থানীয় লোকজন।

আটঘর ইউ‌পির গোয়ালপাড়া বাজা‌রে অব‌স্থিত ৫নং ওয়ার্ড আওয়ামীলীগ কার্যাল‌য়ের সাম‌নে শুক্রবার (২৯‌শে জানুয়া‌রি) বেলা ১২ টায় এই সংবাদ স‌ম্মেলন অনু‌ষ্ঠিত হয়। সংবাদ স‌ম্মেল‌নে চেয়ারম‌্যান সোহাগ খা‌নের বিরু‌দ্ধে বি‌ভিন্ন অ‌নিয়মের বিরু‌দ্ধে লি‌খিত বক্তব‌্য পাঠ ক‌রেন বীর মু‌ক্তি‌যোদ্ধা আঃ কা‌দের মোল‌্যা ও স্থানীয়রা।

সংবাদ স‌ম্মেল‌নে এসময় উপ‌স্থিত ছি‌লেন, আটঘর ইউ‌নিয়ন আওয়ামীলীগ এর শ্রম বিষয়ক সম্পাদক পিকুল খান, আওয়ামীলীগ নেতা হারুন মাতুব্বর, তুজাম মাতুব্বর, বতু সিকদার, আলী আহ‌ম্মেদ, যুবলীগ নেতা নিশান খান, রাজ্জাক মোল্লা, সৈয়দ আলী মোল্লা, সাহিদ মাতুব্বর, আলেক শেখ, বারেক শেখ, বতু শেখ, আদেল মাতুব্বর, মুশা খানসহ স্থানীয় লোকজন।

সংবাদ সম্মেলনে বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের মোল্যা লিখিত বক্তব্যে তু‌লে ধ‌রে ব‌লেন, চাঁদাবাজী, জমি দখল, আগ্নেয়াস্ত্রের মুখে এলাকার নিরীহ মানুষকে হয়রানি, মুক্তিযোদ্ধা পরিবারকে নির্যাতনসহ বিভিন্ন অভিযোগ ক‌রেন, এছাড়াও একাধিক হত্যা ঘটনার সাথে জড়িত থেকেও তাদের লাশ নিয়ে এলাকায় লক্ষ লক্ষ টাকা চাঁদাবাজী করেছে বলে অভিযোগ করে ব‌লেন, কুখ্যাত রাজাকার গোলাম আলী খা’র নাতি ও লিয়াকত আলী খাঁ-এর পুত্র বর্তমান আটঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহাগ খান এলাকায় সন্ত্রাসী বাহিনী গড়ে তুলেছেন।

এই সোহাগ খার নের্তৃত্বে তার সন্ত্রাসী বাহিনী আটঘর ইউনিয়নের নিরীহ নিরাপরাধ জনসাধারণ, এমনকি মুক্তিযোদ্ধা পরিবারকে বিভিন্নভাবে অত্যাচার নির্যাতন করছে। তার অত্যাচার থেকে বাদ পড়িনি আমি নিজেও। আমাকে লাঞ্চিত করেছে, মিথ্যা মামলাও দিয়েছে। আমার অপরাধ আমি সন্ত্রাস, চাঁদাবাজ ও রাজাকারদের বিপক্ষে বলি। আমরা এর থে‌কে প‌রিত্রাণ চাই।

এছাড়াও স্থানীয়রা সোহাগ খা‌নের বিরু‌দ্ধে বি‌ভিন্ন অ‌নিয়ম ও অ‌ভি‌যোগ ক‌রেন।

সংবাদ সম্মেলন শেষে সোহাগ খাকে আইনের আওয়াতায় এনে বিচার ও ফাঁসির দাবি জানিয়ে বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী।
বিডিনিউজ ইউরোপ /২৯ জানুয়ারি / জই


আরো বিভন্ন ধরণের নিউজ