• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

ধর্মীয় শিক্ষাকে অবশ্যই গুরুত্ব দিতে হবে: ইঞ্জিনিয়ার মোঃ জসীম উদ্দিন প্রধান

নাসিম আহমেদ রিয়াদ নিজস্ব প্রতিবেদক
আপডেট : রবিবার, ৩১ জানুয়ারী, ২০২১

ধর্মীয় শিক্ষাকে অবশ্যই গুরুত্ব দিতে হবে: ইঞ্জিনিয়ার মোঃ জসীম উদ্দিন প্রধান

বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) সময় বাদ যোহর হতে অনুষ্ঠিত হতে যাচ্ছে মজলিসে তালিমুল উম্মাহ বাইছারা শাখার উদ্যোগে ইসলামী সমাবেশ ও বিরাট ইসলামী জলসা। মাদরাসা প্রাঙ্গণে এই মাহফিল অনুষ্ঠিত হবে।

উক্ত মাহফিলে প্রধান অতিথি চাঁদপুর-১ (কচুয়া) আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী, বাংলাদেশ আওয়ামী লীগ জাপান শাখার সাধারণ সম্পাদক, বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদ কেন্দ্রীয় কমিটির সদস্য ও জাপান শাখার সভাপতি, জে.বি.ওয়ান কর্পারেশনের চেয়ারম্যান, ধর্মভীরু, বিশিষ্ট সমাজসেবক, মিডিয়া ব্যক্তিত্ব ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার মোঃ জসীম উদ্দিন প্রধান।

ইঞ্জিনিয়ার মোঃ জসীম উদ্দিন প্রধান বলেন, সৃষ্টির সেরা জীব হিসাবে মানুষের কর্তব্য অনেক। এ কর্তব্য সম্পর্কে জ্ঞানার্জন করতে হলে শিক্ষার কোনো বিকল্প নেই। তাই প্রাতিষ্ঠানিক যে কোনো শিক্ষা গ্রহণের পাশাপাশি কোরআন ও হাদীস পড়া এবং এ থেকে জ্ঞানার্জন করা সকল মুসলমানদের দায়িত্ব। এজন্য আমাদের ছেলে মেয়েদের ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করে মানুষের কল্যাণে কাজ করতে হবে।

বিশেষ অতিথি কচুয়া উপজেলা যুবলীগের সহ-সভাপতি, ৩নং বিতারা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী শরীফুল ইসলাম সরকার। প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখবেন পীর সাহেব উজানী হযরত মওলানা আল্লামা ফজলে এলাহী (দা:বা:)। দ্বিতীয় বক্তা হিসাবে বক্তব্য রাখবেন ডি,আই,টি জামে মসজিদের খতিব হযরত মওলানা আল্লামা আব্দুল আউয়াল সাহেব, ৩য় বক্তা হিসাবে বক্তব্য রাখবেন হযরত মওলানা জুন্নুর রশিদ পীর সাহেব।
বিডিনিউজ ইউরোপ /৩১ জানুয়ারি / জই


আরো বিভন্ন ধরণের নিউজ