• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

জন্ম থেকে পূর্বজন্মঃশেখ মোঃ সুরুজ আলী সূর্য

শেখ মোঃসুরুজ আলী ঢাকা
আপডেট : রবিবার, ৩১ জানুয়ারী, ২০২১

জন্ম থেকে পূর্বজন্ম
শেখ মোঃ সুরুজ আলী সূর্য

জানি না,আমার কাছে পৃথিবী কেন পূর্বপরিচিত,
বহু বছর আগে এসেছিলাম,
এইখানে হেঁটেছিলাম,খেলেছিলাম
এই যে গাছ,এই যে ফল,
সবি যেন আমার পূর্বপরিচিত
গাছে উঠেছিলাম,ফল খেয়েছিলাম,
এই যে পাখি,উড়ন্ত পাখি,
তাদের সাথে আমার পূর্ব মিতালী ছিল,
এই পথে অনেকদিন তাদের দেখেছিলাম,
এই যে সবুজ শস্যখেত, ধানগাছ,
সবি আমার পূর্বপরিচিত
তারা বহু আগেই আমার ছুঁয়া নিয়েছিল।
জানি না,আমার কাছে পৃথিবী কেন পূর্বপরিচিত,
এই যে তুমি,তোমার সাথে বসে আছি,
দিব্বি কথা বলছি,
পূর্বেও এইভাবে তোমার সাথে কথা হয়েছিল,
তোমার সাথে বসেছিলাম।
এখনকার মতই তোমার আর আমার সংসার ছিলো,
তুমি আছো,যেমন পূর্বেও তুমি ছিলে
এখনকার মতই তোমার-আমার ভালোবাসা ছিল,
এই যে গাছ,মেহগনি গাছ,
এখন যেমন দাঁড়িয়ে আছে
ঠিক পূর্বেও এই স্থানে দাঁড়িয়েছিল।
এই যে দিঘী,
দিঘীর পাড়ে পাখির বাসা
এবং আমার গোলাপের দুটি গাছ দেখছো
পূর্বেও এখনকার মতই রোজ-রোজ বাসায় পাখি বসতো
দুটি গোলাপ গাছে গোলাপ ফুটতো।
এই যে আকাশ,
তোমার আর আমার মাথার উপরের আকাশ,
পূর্বেও আমার পরিচিত ছিল এই আকাশ
তাহলে তুমি কি বলতে পারবে,
পৃথিবী আমার কাছে কেন পূর্বপরিচিত।
বিডিনিউজ ইউরোপ /৩১ জানুয়ারি / জই


আরো বিভন্ন ধরণের নিউজ