• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

সফলতা অর্জনে প্রশিক্ষণের বিকল্প নেই: মুহিত চৌধুরী

সাইফুল ইসলাম ব্যুরো চীফ সিলেট
আপডেট : রবিবার, ৩১ জানুয়ারী, ২০২১

সফলতা অর্জনে প্রশিক্ষণের বিকল্প নেই: মুহিত চৌধুরী

সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মুহিত চৌধুরী বলেছেন, সফলতা অর্জনে প্রশিক্ষণের বিকল্প নেই। প্রশিক্ষণের মাধ্যমে পেশাগত দক্ষতা বৃদ্ধি পায়। যারা এই দক্ষতার যথাযথ বাস্তবায়ন করতে পারে তারা পৌছে যায় সফলতার দ্বারপ্রান্তে।
রবিবার (৩১ জানুয়ারি) দুপুরে সিলেট উইমেন চেম্বার আয়োজিত ৫ দিন ব্যাপী ‘বহুমুখি পাট ও চামড়াজাত পণ্য তৈরী এবং বিপণন প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মুহিত চৌধুরী আরো বলেন, সিলেটে নারীদের উন্নয়নে সিলেট উইমেন চেম্বার গুরুত্বপূর্ণ ভূমিকা রখেছে। যা বাংলাদেশের অন্যান্য অঞ্চলের জন্য অনুকরনীয় হতে পারে।
সিলেট উইমেন চেম্বারের সভাপতি স্বর্ণ লতা রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন
এসএমই ফাউন্ডেশনের প্রশিক্ষক মো: শামীম আহমদ, উইমেন চেম্বারের পরিচালক লুবানা ইয়াসমিন।
পাচ দিন ব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালায় সিলেটের ২৫ জন ক্ষুদ্র ও মাঝারী শিল্পের নারী উদ্যোক্তা অংশ গ্রহন করছেন। এটি চলবে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত।
বিডিনিউজ ইউরোপ /৩১জানুয়ারি / জই


আরো বিভন্ন ধরণের নিউজ