• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

সিলেটে প্রথম করোনা ভ্যাক্সিন নিতে আগ্রহী এসএমপি’র নায়েক সফি আহমেদ

সাইফুল ইসলাম ব্যুরোচীফ সিলেট বাংলাদেশ
আপডেট : রবিবার, ৩১ জানুয়ারী, ২০২১

সিলেটে প্রথম করোনা ভ্যাক্সিন নিতে আগ্রহী এসএমপি’র নায়েক সফি আহমেদ

সিলেটে করোনা ভ্যাক্সিন প্রথম নিতে চান এসএমপি (মিডিয়া)-এর নায়েক সফি আহমেদ।

এই প্রথম কোন মানুষ সিলেটে স্বদিচ্ছায় করোনা ভ্যাক্সিন নিজ দেহে প্রয়োগ করে নিতে আগ্রহ প্রকাশ করে ফেইসবুকে স্ট্যাটাস দিয়েছেন।

আজ (৩১জানুয়ারী) বিকেল প্রায় ৬টার সময় তিনি নিজ ফেইসবুক টাইমলাইনে পোস্ট করে ব্যতিক্রম এই আগ্রহের কথা প্রকাশ করেন।

ফেইসবুকে এমন আগ্রহের কথা জানতে পেরে বিডি নিউজ ইউরোপ -এর সিলেট প্রতিনিধি সাইফুল ইসলাম তার সাথে সরাসরি কথা বলেন,এসময় নায়েক সফি আহমেদ জানান,তিনি স্বদিচ্ছায় এমন আগ্রহ প্রকাশ করেছেন এবং কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের চেষ্টা চালাচ্ছেন।এসময় তিনি আরো বলেন,আমাকে যেন এমন মহৎকর্মের সুযোগ দেয়া হয়।কর্তৃপক্ষের কাছে এই প্রত্যাশা।

জানা গেছে,নায়েক সফি বয়সে একজন টগবগে তরুণ।সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়ায় যোগ দানের পর থেকে তার মানবিক কাজ সুধীজনের দৃষ্টি কেড়েছে,
মানবিক কাজের স্বীকৃতি স্বরূপ এই পুলিশ কনেস্টেবল পেয়েছেন নানা স্বীকৃতি।এসেছেন নানা সময়ে আলোচনায়।এবারও তার ব্যতিক্রম নয়।

উল্লেখ্য যে,করোনার প্রথম ভ্যাক্সিন আজ সিলেটে এসে পৌঁছেছে,ভ্যাক্সিন প্রথম শুরু হবে সিলেটে ৭ ফেব্রুয়ারী।

বিডিনিউজ ইউরোপ /৩১ জানুয়ারি / জই


আরো বিভন্ন ধরণের নিউজ