• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

প্রবাসীদের সাধ ও সাধ্যের সমন্বয় করে কাজ করে যাবে কাশবন প্রাঃলিঃ

বিডিনিউজ ইউরোপ ইন্টারন্যাশনাল ডেক্স
আপডেট : মঙ্গলবার, ২ ফেব্রুয়ারী, ২০২১

প্রবাসীদের সাধ ও সাধ্যের সমন্বয় করে কাজ করে যাবে কাশবন প্রাঃলিঃ।

ইতালির মনফালকনে কাঁশবন প্রাইভেট লিমিটেড ও কাঁশবন ডেভেলপার কোম্পানির অংশীদারদের নিয়ে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।স্থানীয় একটি হলরুমে করোনার স্বাস্থ্যবিধি মেনে ইতালির মনফালকোনে বসবাসরত উক্ত কোম্পানির অংশীদারগন সভায় উপস্থিত ছিলেন। এ ছাড়া যুক্তরাজ্য ও বাংলাদেশ থেকে টেলিকনফারেন্সে যুক্ত হন কোম্পানির অন্যান্য নেতৃবৃন্দ। সভায় ৩য় ধাপে ক্রয়কৃত জমির অংশীদারদের বায়নানামা হস্তান্তর করা হয়। এ সময় “নিজের বাড়ি, নিজে করি” এই স্লোগানকে প্রতিপাদ্য করে প্রবাসীদের সাধ ও সাধ্যের সমন্বয় করে তাদের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে কাজ করে যাবে বলে জানান কোম্পানিটির অংশীদারগণ। তাঁরা আরো বলেন হাঁটি হাঁটি পা করে চতুর্থ বছরে পদার্পন করেছি আমরা, প্রবাসীরা যে আবাসন প্রকল্পে হয়রানি হয় এটি থেকে উত্তরণের জন্যই আমাদের এই পথ চলা।
পরিশেষে বিশ্ব মহামারী করোনা ভাইরাসের থেকে মুক্তি লাভের আশায় প্রবাসীসহ সকল মানুষের জন্য এক বিশেষ দোয়ার মাধ্যমে মোনাজাত করা হয়।
বিডিনিউজ ইউরোপ /২ ফেব্রুয়ারি / জই


আরো বিভন্ন ধরণের নিউজ