• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

পাটগ্রামে আ. লীগের বিদ্রোহী প্রার্থী হওয়ায় কাজী আসাদকে স্থায়ী বহিষ্কার

মিজানুর রহমান লালমনিরহাট প্রতিনিধি
আপডেট : বুধবার, ৩ ফেব্রুয়ারী, ২০২১

পাটগ্রামে আ. লীগের বিদ্রোহী প্রার্থী হওয়ায় কাজী আসাদকে স্থায়ী বহিষ্কার

লালমনিরহাটের পাটগ্রাম পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী আসাদুজ্জামান আসাদকে বহিষ্কার করা হয়েছে।

জেলা আওয়ামী লীগের সভাপতি সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন এমপি ও সাধারণ সম্পাদক মতিয়ার রহমান দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কাজী আসাদুজ্জামান আসাদকে বহিষ্কার করেন।

বুধবার বহিষ্কার সংক্রান্ত একটি পত্র তাকে পাঠানো হয়েছে বলে জানান, বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন এমপি’র ব্যক্তিগত কর্মকর্তা অধ্যক্ষ, আবু বক্কর সিদ্দিক শ্যামল।

জানা গেছে, জেলার পাটগ্রাম পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ থেকে উপজেলা যুবলীগের সভাপতি রাশেদুল ইসলাম সুইটকে মনোনয়ন দেয়া হয়। ওই পৌরসভায় মেয়দ পদে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক ছাত্রলীগ নেতা কাজী আসাদুজ্জামান আসাদ বিদ্রোহী প্রার্থী হিসেবে নারিকেল গাছ মার্কা নিয়ে নির্বাচন করছেন। ফলে তাকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কার করে জেলা আওয়ামী লীগ।
বিডিনিউজ ইউরোপ /৩ ফেব্রুয়ারি / জই


আরো বিভন্ন ধরণের নিউজ