• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

কচুয়ায় ইঞ্জিনিয়ার জসীম উদ্দিন প্রধানের মায়ের মৃত্যু বার্ষিকী পালিত

কচুয়া থেকে নিজস্ব প্রতিনিধি
আপডেট : বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২১

কচুয়ায় ইঞ্জিনিয়ার জসীম উদ্দিন প্রধানের মায়ের মৃত্যু বার্ষিকী পালিত

জাপান আওয়ামী লীগের সাধারন সম্পাদক, আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোয়ন প্রত্যাশী কচুয়ার কৃতি সন্তান ইঞ্জিনিয়ার জসিম উদ্দিন প্রধানের মায়ের ২য়
মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে বৃহস্পতিবার চাঁদপুরের কচুয়ার মালিগাঁও গ্রামে ইঞ্জিনিয়ার জসিম উদ্দিন প্রধানের প্রয়াত মা খায়রুন নেছার রুহের মাগফেরাত কামনা করে কবর জিয়ারত ও দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়।

দোয়া ও মুনাজাত পরিচালনা করেন, মালিগাঁও পূর্ব পাড়া জামে মসজিদের ইমাম ও খতিব ক্বারী মোঃ ইমাম হোসেন। এসময় উপস্থিত ছিলেন, সমাজসেবক আব্দুস সাত্তার প্রধান,আয়নাল প্রধান, সিরাজুল ইসলাম, ম্যানেজার জামাল
হোসেনসহ আরো অনেকে। একই দিনে সাচার নুরে মদিনা তাহফিজুল কোরআন মাদরাসায় খায়রুন নেছার রুহের মাগফরোত কামনা করে এতিম শিশুদের নিয়ে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা করে।

এসময় মাদ্রাসার প্রিন্সিপাল হাফেজ মাওলানা মুফতি ওমর ফারুক, পরিচালক হাফেজ মো: মাহবুবুর রহমান, প্রধান হাফেজ শাহপরান
সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, কচুয়া উপজেলার মালিগাঁও গ্রামের অধিবাসী জাপান আওয়ামী লীগের সাধারন সম্পাদক ইঞ্জি. জসীম উদ্দীন প্রধানের গর্বিত মা খায়রুন নেছা ২০১৯ সালের এই দিনে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্বামী, ৪ ছেলে ও ৪ মেয়েসহ বহুগুনগাহী রেখে গেছেন।

কচুয়ার মালিগাঁও গ্রামে ইঞ্জিনিয়ার জসিম উদ্দিন প্রধানের প্রয়াত মা খায়রুন নেছার রুহের মাগফেরাত কামনা করে কবর জিয়ারত করছেন মুসিল্লগণ।
বিডিনিউজ ইউরোপ /৪ ফেব্রুয়ারী / জই


আরো বিভন্ন ধরণের নিউজ